somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

দেখা হবে বন্ধুত্বের সম্মিলনে.....

২২ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখা হবে বন্ধুত্বের সম্মিলনে.....

বাংলাভাষী ব্লগারদের আত্মিক বন্ধনের নাম, আবেগ- উচ্ছাস প্রকাশের পীঠস্থান, বেশীরভাগ অপেশাদার লেখক-পাঠকদের সৃজনশীলতা প্রকাশের সেরা মাধ্যম সামহোয়্যারইন ব্লগের দেড় যুগ পেরিয়ে গিয়েছে। পাঠক কিম্বা লেখক হিসেবে যে বন্ধনে আমরা আবদ্ধ সেই বন্ধনকে আরও দৃঢ় করতে আমাদের ১৪তম ব্লগ ডে ব্লগারদের পুনর্মিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ।

জীবন চলার পথে প্রত্যেকের জীবনে বন্ধু নামের বিশ্বাসী ও মজবুত একটি সম্পর্কের সৃষ্টি হয়ে যায় কোনো না কোনো ভাবে। যে সম্পর্ক কখনো লাভ- ক্ষতির ভাবনায় গড়ে ওঠে না। সেই বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম। যার কাছে মনের সব লুকানো কথা আস্থা ও বিশ্বাসের সঙ্গে খুলে বলা যায়। সহযোগিতার হাত বাড়িয়ে টেনে তোলা হয় বিপদসীমা থেকে নিরাপদ স্থানে। ভুল সিদ্ধান্তের অন্ধকার হতে ফিরিয়ে আলোকিত পথের সন্ধান দেখায়। সেই বিশ্বাসী সম্পর্কের সঙ্গে জড়িত ব্যক্তিকে বন্ধু বলা যায়। আত্মার সঙ্গে আত্মার শক্তিশালী বন্ধন হলো বন্ধু। বন্ধু হতে পারে এক থেকে একাধিক।

বন্ধু হতে পারে যে কেউ। বন্ধুত্বের কোনো বয়স নেই। পারিপার্শ্বিক অবস্থা, সততা, সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, মনের অনুভূতি প্রকাশ, ভয়কে জয় করায় নির্ভরশীল সঙ্গী হলো বন্ধু। বন্ধুত্বের স্থায়িত্ব নির্ভরশীল সৎ ও মননশীল চিন্তার ওপর। যার বন্ধু আছে সে কখনো গরিব নয়।

ব্লগে লেখালেখিতে আমাদের মধ্যে ছোটখাটো ভিন্নমত থাকলেও আমরা কেউ কারোর শত্রু নই, শত্রুতা করার মতো কোনো স্বার্থ কিম্বা টানাপোড়েন আমাদের মধ্যে নাইও। আসুন, আমরা পরস্পরকে সম্মান জানাই।

খুব ভালো লাগছে ভাবতে, ব্লগ ডে তে কতো কতো গুণী ব্লগার বন্ধুদের সাথে দেখা হবে..... অন্তত একটা দিনের কিছুটা সময় সবাই একসঙ্গে আড্ডা দেবো। আমাদের হাসি–ঠাট্টায় সবাই জমিয়ে তুলি ব্লগ ডে'র আড্ডার আসর। গরম চায়ের পেয়ালায় চুমুক দিয়ে জীবন চলার পথের অভিজ্ঞাতা আদান–প্রদান করি। আবার সমসাময়িক জীবন নিয়ে আগামীর ভাবনাগুলো শেয়ার করি। আড্ডায় হাসি–ঠাট্টার পাঠচক্রের ইতি টেনে ফিরে যাবো যার যার ঠিকানায়। সব বাঁধাবিপত্তি পার হয়ে বন্ধু নামের একই ছাতার নিচেই আমরা ফিরে আসবো বারবার।

এখনো যারা ব্লগ ডে উপলক্ষে নিজের আইডি নিবন্ধন করেননি, তাঁরা অতিসত্বর নিবন্ধন করুন এবং উপস্থিত হবেন নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়- যাতে আপনার সাথে দেখা করে পারস্পরিক সৌজন্য বিনিময় করতে পারি।

জীবন চলার পথে কেউ আমরা স্থায়ী নই। বাস্তবতাকে মেনে নিয়ে আমরা দূরের বাসিন্দা হয়ে যাব একদিন। দূর সীমানার বাইরে চলে গেলেও যেনো অন্তরে অটুট থাকে আন্তরিক টান। সামহোয়্যারইন ব্লগের মাধ্যমে ভালোবাসার বন্ধনে মজবুত হয়ে থাকুক আমাদের বন্ধুত্বের বন্ধন।

সবাইকে ধন্যবাদ।
সবার জন্য শুভ কামনা।
সামহোয়্যারইনব্লগ দীর্ঘজীবী হোক।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

×