somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

লোভ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকি.....

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকি.....

নবারুণ ভট্টাচার্যের একটা কবিতার কয়েকটি লাইনঃ-

“আজ্ঞাবহ দাস, ওরে আজ্ঞাবহ দাস
সারা জীবন বাঁধলি আঁটি,
ছিঁড়লি বালের ঘাস,
আজ্ঞাবহ দাসমহাশয়, আজ্ঞাবহ দাস!
যতই তাকাস আড়ে আড়ে,
হঠাৎ এসে ঢুকবে গাঁড়ে,
বাম্বু ভিলার রেকটো–কিলার,
গাঁট–পাকানো বাঁশ,
আজ্ঞাবহ দাস রে আমার, আজ্ঞাবহ দাস।”

আমাদের দৈনন্দিন জীবনে অনেকেই সবখানেই ‘ক্ষমতা’ দেখানোর চেষ্টা করেন৷ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মাঝে এই প্রবণতা বেশি৷ জবাবদিহিতা না থাকায় এই প্রবণতা দিন দিন বাড়ছে৷ আবার গণতান্ত্রিক সংস্কৃতির অভাবের জন্যও এই প্রবণতা বাড়ে৷ তবে দম্ভ দেখানোর হিংস্র মানুষ খুব বেশি না৷

ছাত্রনেতাদের বিরুদ্ধে ক্ষমতার দম্ভ দেখানোর অভিযোগ সবচেয়ে বেশি। বিশেষ করে যখন যে সরকার ক্ষমতায় সেই সরকার সমর্থক ছাত্রনেতাদের৷ আবার যেনো তেনো প্রকারে প্রত্যাশার চাইতে বেশী কাচা টাকার মালিক বনে গেলেও ক্ষমতা প্রদর্শনের আস্ফালন বেড়ে যায়। আর শুধু ছাত্রনেতা নয়, পাড়ার গুন্ডা মাস্তান চাঁদাবাজ সব অপ-পেশার মানুষের বিরুদ্ধেই এমন অভিযোগ৷

"খালি কলসি বাজে বেশী"।
ভরা কলস বাজে না। প্রকৃত জ্ঞানী গুণী, ভালো মানুষ নিজের ঢোল নিজে পেটায় না। প্রকৃত শিক্ষায় মানুষকে বিনত করে। নম্র করে। ভরাট ও স্থিতধী করে। নিজেকে জাহির করার প্রবৃত্তি থাকে না কোনো প্রকৃত শিক্ষিত মানুষের। মানুষ আমৃত্যু শিক্ষার্থী। অনুক্ষণ জীবন ও প্রকৃতি আমাদের শিক্ষা দিয়ে চলেছে। সেই পাঠ গ্রহণ করলে আমরা কি ছোট হয়ে যাই? কিন্তু মানুষ সর্বদা নিজেকে বড় করার এক অদম্য প্রতিযোগিতায় ছুটে চলেছে। একটু সুযোগ পেলেই 'আমি শ্রেষ্ঠ, আমি মহান মানব দরদী'- নানান উছলায় তার অলিখিত নিজেই প্রচার করতে উঠেপড়ে লাগি। ছলে বলে কৌশলে যতক্ষণ না অন্যকে ছোট করে নিজেকে বড় প্রমাণিত করতে পারছি- ততক্ষণ শান্তি নেই আমাদের।

"আপনারে বড় বলে, বড় সেই নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয়।
বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার
সংসারে সে বড় হয়, বড় গুণ যার।
গুণেতে হইলে বড়, বড় বলে সবে
বড় যদি হতে চাও, ছোট হও তবে।"- হরিশচন্দ্র মিত্রের লেখা 'বড়ো কে' নামের এই ছড়া কবিতাটি শিশু শ্রেণী পড়েছি।

তবে আমার কিন্তু ছোট হতে বেশ লাগে।
আমি সত্যি সত্যিই সবার বিনত শিক্ষার্থী। কত কিছু যে শেখার আছে পৃথিবীতে। বিশেষ করে একেকজন মানুষ যে সত্যিই কী গভীর জ্ঞানের সমুদ্র! বিস্ময় লাগে। অথচ তাঁরা কত শান্ত, অবারিত। কত নিরহংকার। এ-প্রসঙ্গে সদ্য প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় ডক্টর এমাজউদ্দীন স্যারের নামটা মনে আসছে। কী তাঁর পান্ডিত্য! কী পড়াশোনা! অথচ কী নিরহংকার! এরকম আরও অনেক অনেক মানুষ রয়েছেন। যাঁদের প্রতি শ্রদ্ধাবনত হয়ে থাকতে ইচ্ছে করে।

লোভ, ক্রোধ, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকুন। আপনি আপনার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করুন, ভালো কাজে ক্ষমতা প্রয়োগ করুন। মানুষের কল্যানে ব্যায় করুন। নিজে ভালো থাকুন, অন্যদের ভালো থাকতে দিন।

সবার জন্য শুভ কামনা

(পুরনো লেখা)
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×