somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

Every action has an equal and opposite reaction....."!

১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"Every action has an equal and opposite reaction.....".

নিউটনের থার্ড ল' যাকে নিউটনের তৃতীয় সূত্র বলি- যে দুটি বস্তু যখন পারস্পরিক ক্রিয়া করে, তখন তারা একে অপরের উপর বল প্রয়োগ করে যা মাত্রায় সমান এবং বিপরীত। অর্থাৎ "প্রতিটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে"।

কোনো বিজ্ঞান চর্চার জন্য নিউটনের সূত্র লিখিনি, এই সূত্রের বাস্তবতা ব্যক্তিগত জীবন থেকে প্রমাণ পাচ্ছি, উপলব্ধি করছি, সেটাই সংক্ষেপ প্রকাশ করছি- মনে পড়ে সেই ১/১১ সেনা তত্বাবধায়ক সরকারের শুরু থেকেই বিএনপির নেতা কর্মী সমর্থকদের আন্দোলনের শুরু। তারপর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে কী কঠিন পরিস্থিতির মধ্যে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ তথা আওয়ামী গুন্ডা বাহিনীর নির্যাতন নিপীড়ন গ্রেফতার জেল-জুলুমের ভয় উপেক্ষা করে যখন প্রকাশ্যে মিছিল মিটিং করা সম্ভব হয়নি, তখনও ৫/৬ জন মিলি হলেও অলিগলিতে কয়েক মিনিটের জন্য স্লোগান দিয়ে হাওয়া হয়ে যেতাম। আবার বিএনপি মিটিং ডাকলে সকল বাধাবিঘ্ন উপেক্ষা করে মিটিংয়ে উপস্থিত হতাম....যার খেসারত বিভিন্ন ভাবে দিতে হয়েছে....একটাই উদ্দেশ্য ছিলো- স্বৈরাচারী সরকারের উৎখাত!
এই ধারা অব্যাহত ছিলো ৫ আগষ্ট পর্যন্ত।

৫ আগষ্টের পরেও বিভিন্ন উপলক্ষে অদ্যাবধি ৩/৪ টা সমাবেশের আয়োজন করেছে....নতুন সরকার শপথ নেওয়ার তিন দিনের মধ্যে বিএনপির সমাবেশ আয়োজন নৈতিক ভাবে বিরোধিতা করে যাইনি। পরবর্তী দুই মিটিংয়ে গিয়েছি সত্য, কিন্তু তাতে নিজের মধ্যে তেজদীপ্ততা খুঁজে পাইনি... এখানেই লুকিয়ে আছে নিউটনের থার্ড ল'- অর্থাৎ "Every action has an equal and opposite reaction....."!
অথচ এখানে প্রতিদ্বন্দ্বী তথা প্রতিদ্বন্দ্বিতা নাই.....তাই নিজেই চুপসে গিয়েছি।

আজকের মিটিংয়ে যোগ দিয়েছিলাম- মূল মঞ্চ থেকে বেশ দূরে অবস্থান নিয়ে। তবে আজকের মিটিংয়ে জনাব তারেক রহমানের বক্তব্য অত্যন্ত পরিপক্ক এবং সময়োপযোগী। আজ তাঁর বক্তব্য ছিলো খুবই গোছানো, দৃঢ়তাপূর্ণ। বড়ো নেতা সূলভ।
ধন্যবাদ জনাব তারেক রহমান।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪৯
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান ওয়ার্ল্ড কাপ বয়কট করে নাই কারণ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই জুন, ২০২৬ রাত ৩:০৩


সেখানে একজন আসিফ নজরুল ছিলেন না, আমিনুল ইসলাম বুলবুল ছিলেন না! পুরো বিশ্বজুড়ে এখন ফুটবলের উন্মাদনা। যে সব দেশ মাঠে লড়ছে আর যারা কোয়ালিফাই করতে পারেনি উত্তেজনা সবখানেই সমান... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×