somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

ক্রীতদাসের হাসি থেকে গোলামের আস্ফালন....

১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ক্রীতদাসের হাসি থেকে গোলামের আস্ফালন....





১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন পাকিস্তানকে বর্বর স্বৈরশাসনের জাঁতাকলে আবদ্ধ করে। বর্তমান সময়ের মতো সে সময়ও নাগরিক অধিকার, বাক-স্বাধীনতা হরণ করা হয়েছিল। স্বৈরশাসক আইয়ুব খানের শাসন ব্যবস্থাকে ব্যঙ্গ করে কথাসাহিত্যিক শওকত ওসমান রচনা করেছিলেন 'ক্রীতদাসের হাসি' উপন্যাস। উপন্যাসের মূল চরিত্র তাতারী।

দুনিয়ার সব স্বৈরশাসক গণতান্ত্রিক চেতনাকে ভয় পায়। দেশের নাগরিকদের গণতান্ত্রিক চেতনাকে দমন করার জন্যই জাড়ি করে 'সামরিক শাসন' কিম্বা গনতন্ত্রের ছদ্মাবরণে 'পুলিশী সরকার' ব্যবস্থা। আউব খানের সামরিক শাসন লেখকের প্রতিবাদ স্তব্ধ করতে পারেনি। রূপকের মধ্য দিয়ে তীব্র হয়ে উঠেছে এই প্রতিবাদ। প্রতিবাদে সোচ্চার হয়েছেন শওকত ওসমানের ‘ক্রীতদাসের হাসি’র তাতারী। খলিফা হারুনর রশীদ এর 'নির্দেশে হাসার চেয়ে মৃত্যুকে শ্রেয়' মনে করেছে তাতারী। ক্ষমতার দুর্লঙ্ঘ প্রভাব মানুষকে দুর্বিনীত করে তোলে। হারুনর রশীদ ক্ষমতাসীন, তিনি খেলাফত পেয়েছেন। তিনি সরল স্বীকারোক্তি করেছেন জল্লাদ মশরুরের কাছে- “মশরুর খেলাফত তো পাওনি, বুঝবে না রাজত্বের লোভ কত। এই লোভের আগুনের কাছে হাবিয়া দোজখ সামাদানের ঝিলিক মাত্র। বিবেক, ক্ষমতা, মনুষ্যত্ব- সব পুড়ে যায় সেই আগুনে।“

এদশে সামরিক শাসন, ছদ্ম-সামরিক শাসন বার বার এসেছে। এখন চলছে- উত্তর কোরিয়ার মতো কঠোর গণতন্ত্র! উত্তর কোরিয়ান স্টাইলে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। তথাকথিত বুদ্ধিজীবীরা তাদের সততা পাশ কাটিয়ে আত্মার মৃত্যু উপভোগ করেছেন, অনেকেই হয়েছেন স্বৈর শাসকের দোসর। বর্তমান স্বৈরশাসক সর্বময় আগ্রাসী ক্ষমতা ভোগ করেও আরও ক্ষমতা চায়, চায়- Absolute Power!

হাবশি গোলাম তাতারী খলিফার স্ত্রী বেগম জুবায়দার বাঁদির প্রেমে মগ্ন। নিজের নৈঃসঙ্গ্যের হাহাকার আড়াল করে বেগম মেহেরজান ও তাতারীর ভালোবাসার পথ সুগম করে দেন। নিত্যকার রাতের সফরে তাতারী ও মেহেরজানের প্রাণখোলা হাসির শব্দ তাকে উতলা করে তোলে। তিনি শুনতে পান- ‘আবার সেই উতরোল হাসি ওঠে এই জীর্ণ গৃহের মধ্যে। জান্নাত তো দূরে নয়। বুকের কপাট খুললে যে হাওয়া বেরোয়, তারই স্নিগ্ধতা আর শীতলতা দিয়েই বেহেশত তৈরি। ভালোবাসার হাসি থামতে জানে না।‘

ক্রীতদাস থেকে নব্য গোলাম, তোমার অট্টহাসিতে ভেংগে পরবে তোমার প্রাসাদের প্রতিটি ইট-পাথর। মজলুমের চোখের পানিতে ভেসে যাবে তোমার সিংহাসন। আমাদের প্রতিবাদ থামবেনা- যতক্ষণে, যতদিনে এদেশের নির্যাতিত, নিপীড়িত মানুষের মুখে হাসি ফোঁটাতে পারবো। কবি সুকান্তের বোধন কবিতার দুটি লাইন উধৃত করে বলতে চাই-
“আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই-
স্বজনহারানো শ্মশানে তোদের
চিতা আমি তুলবই।“

((২০২২ সালে ফেসবুক পোস্ট)
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

×