somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

উপদেষ্টা' নিয়োগ দেওয়ার রীতি যেভাবে চালু হয়……

২৮ শে মে, ২০২৫ সকাল ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'উপদেষ্টা' নিয়োগ দেওয়ার রীতি যেভাবে চালু হয়……

রাজা তার লটবহর নিয়ে শিকারে যাবেন....
শিকার যাত্রার আগে রাজা তার আবহাওয়া দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ভূপেণ বাবুকে ডেকে জিজ্ঞাস করলেন- 'ভূপেণ, আমি শিকারে যেতে চাই, আজকের আবহাওয়া কেমন থাকবে?'

আবহাওয়া দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ভূপেণবাবুঃ- "আজকে অতীব সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা! আপনি নিঃশংক চিত্তে শিকারে যেতে পারেন।"

রাজা তার লটবহর নিয়ে শিকারে বের হলেন। রাজা যখন বনের কাছে গেলেন, তখন বনের ধারে এক রাখাল ছাগল চড়াচ্ছিলো, সে রাজাকে বললো- “মহারাজ, আজকে কেন আপনি শিকারে আসছেন, একটু পরেই ঝড় বৃষ্টি হবে”!

রাজা রেগে বল্লেন- 'বেটা রাখাল! তুই কি জানিস আবহাওয়ার খবর? আর আমাকে কি মূর্খ পেয়েছিস! আমি সব খবর জেনে তবেই এসেছি।'

রাজা শিকারের প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণ পর শুরু হলো ঝড়বৃষ্টি...
রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ভূপেন বাবুকে বরখাস্ত করলেন। তারপর ঐ রাখালকে ধরে এনে আবহাওয়া দুর্যোগ ব্যবস্থাপনা 'উপদেষ্টা' বানিয়ে দিলেন! রাখাল তো পড়লো মহা বিপদে! সে আবহাওয়া দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে কিছুই জানে না!

রাজ দরবারে গিয়ে রাখাল কেঁদে বল্লো- "মহারাজ আমাকে যেতে দিন! আমি আসলে আবহাওয়া দুর্যোগ ব্যবস্থাপনা কিছুই জানি না।"

রাজা বল্লো- 'তাহলে ঐ দিন আমার আবহাওয়া বিভাগের প্রধান ভূপেণ বাবুর চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি!'

রাখাল উত্তর দেয়ঃ “মহারাজ সেখানে আমার কোন কৃতিত্ব ছিল না! সব কৃতিত্ব আমার ছাগলের! বৃষ্টি আসার আধাঘন্টা আগে থেকে ছাগল ঘনঘন মুতে! এর থেকে আমি বুঝতে পারি একটু পর ঝড়-বৃষ্টি হবে!”

তারপর রাজা রাখালকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া দুর্যোগ ব্যবস্থাপনা 'উপদেষ্টা' বানিয়ে দিলেন! সেই থেকে শুধু উপদেষ্টাই নয় রাষ্ট্রের বড় বড় পদগুলাতেও দ্বিপদী ছাগল টাইপের লোক নিয়োগ দেওয়ার রীতি চালু হয়।


(ইহা নিছকই একটা গপ্পো, কারোর সাথে মিলে গেলে কিম্বা না মিললে কতৃপক্ষ দায়ী)
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৫ সকাল ৭:১১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছি , অবৈধ দখলদার॥ আজকের প্রতিটি অন‍্যায়ের বিচার হবে একদিন।

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:১০



ধিক ‼️বর্তমান অবৈধভাবে দখলদার বর্তমান নরাধমদের। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে । বীর মুক্তিযোদ্ধাদের ক্ষমা চাইতে হলো ! রাজাকার তাজুলের অবৈধ আদালতে। এর চাইতে অবমাননা আর কিছুই হোতে পারেনা।... ...বাকিটুকু পড়ুন

আম্লিগকে স্থায়ীভাবে নিষিদ্ধে আর কোন বাধা নেই

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:২২


মঈন উদ্দিন ফখর উদ্দিনের ওয়ান-ইলেভেনে সরকারের ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসে। এরপরই পরিকল্পিত উপায়ে মাত্র দুই মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন... ...বাকিটুকু পড়ুন

মিশন: কাঁসার থালা–বাটি

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ডিসেম্বর, ২০২৫ রাত ৯:২৭

বড় ভাই–ভাবীর ম্যারেজ ডে। কিছু একটা উপহার দেওয়া দরকার। কিন্তু সমস্যা হলো—ভাই আমার পোশাক–আশাক বা লাইফস্টাইল নিয়ে খুবই উদাসীন। এসব কিনে দেওয়া মানে পুরো টাকা জ্বলে ঠালা! আগের দেওয়া অনেক... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের পাশাপাশি জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করা যেতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১২:৪৫


বাংলাদেশে আসলে দুইটা পক্ষের লোকজনই মূলত রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। একটা হলো স্বাধীনতার পক্ষের শক্তি এবং অন্যটি হলো স্বাধীনতার বিপক্ষ শক্তি। এর মাঝে আধা পক্ষ-বিপক্ষ শক্তি হিসেবে একটা রাজনৈতিক দল... ...বাকিটুকু পড়ুন

J K and Our liberation war১৯৭১

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৯



জ্যাঁ ক্যুয়ে ছিলেন একজন ফরাসি মানবতাবাদী যিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করেছিলেন। তিনি ৩ ডিসেম্বর, ১৯৭১ তারিখে প্যারিসের অরলি... ...বাকিটুকু পড়ুন

×