somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বাংলাদেশের মহাবিপদঃ দাবার ছকে বন্দী একটা জাতি....

১৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের মহাবিপদঃ দাবার ছকে বন্দী একটা জাতি....

একটা দেশের অনেক রকম আপদ-বিপদ থাকে। কিন্তু কিছু বিপদ খালি বিপদই না, মহাবিপদ! বাংলাদেশ আজ সেই মহাবিপদের মধ্যে দাঁড়িয়ে আছে- চুপচাপ, কিন্তু দম বন্ধ করা এক ভয়াবহ বাস্তবতায়।

সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ২৬ জন মন্ত্রী, সাবেক নিরাপত্তা উপদেষ্টা, সাবেক পুলিশ ও তিন গোয়েন্দা প্রধান ছাড়াও অন্তত দুই শতাধিক প্রশিক্ষিত পুলিশ, সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা, কয়েক হাজার সন্ত্রাসী নেতা- বর্তমানে ইন্ডিয়ান সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে আছে। এই “সাবেক” এবং "ইন্ডিয়া" শব্দ দুইটার ভেতরে লুকিয়ে আছে বাংলাদেশের আজকের বিপদের চাবিকাঠি। তারা সবাই অর্থাৎ এইসব সাবেকরাই একসময় এমন একটা কাঠামো বানিয়েছিলেন, যাতে করে বাংলাদেশকে গত ১৬ বছরে ধীরে ধীরে সিকিম মডেলে নামিয়ে আনা হয়েছে। প্রদেশ বানানো শুধু সময়ের ব্যাপার ছিল।

আর এখন?
এই “সাবেক”রা বিদেশে বসে যে জামাইতোয়াজ পাচ্ছেন, তার বিনিময়ে কী দিচ্ছেন তাদের আশ্রয়দাতাদের?
তথ্য? কৌশল? নাকি বাংলাদেশের ভবিষ্যৎ?

আমাদের প্রতিপক্ষ এখন শুধু বাইরে না, ভেতরেও ঢুকে গেছে। আপনি যখন দাবার খেলায় নামেন, আর প্রতিপক্ষ আপনার সব চাল আগেভাগে জেনে যায়- তখন জেতা নয়, বাঁচাটাই কঠিন হয়ে যায়। বাংলাদেশ আজ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে।

স্বাধীনতার পর বাংলাদেশে এমন স্ট্র্যাটেজিক্যালি নাজুক সময় আর কোনোদিন এসেছে কিনা সন্দেহ আছে।
সীমান্তের ওপারের “Evil Cabinet” যদ্দিন অক্ষত থাকবে, ততদিন কোনো মাহাথির, কোনো লি কুয়ান ইউ, এমনকি কোনো ইউনুসও কিছু করতে পারবে না। কারণ, দাবার চালের দিক এখন আর আমাদের হাতে নেই।

শুধু এতটুকু জানিয়ে রাখি- দাবার ছকে বন্দী একটা জাতি, একটা রাষ্ট্র.... "চেকমেট" (Checkmate)!
If we can't unite,
They will crash us one by one.
Not today, but tomorrow.
Be sure.

এই সময়টা রাজনীতির না, অস্তিত্ব রক্ষার সময়।
এখন একটাই প্রশ্ন-
আমরা কি নিজেদের হারিয়ে ফেলবো,
নাকি শেষবারের মতো এক হয়ে দাঁড়াবো?
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ৮:৪৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×