-হ্যালো। আমাকে চিনতে পেরেছো?
…ওহ, তুমি!
-অবাক হওনি?
…অবাক!! অবাক তো সেদিনই হওয়ার কথা ছিল,যেদিন তুমি নিরবে প্রস্থান করেছিলে। কই তখন তো অবাক হইনি।
-কেমন আছো?
…যেমন থাকলে জীবন কেটে যায়। রংহীন জীবনে নিজেকে ফিরে পাবার লরাইয়ে ব্যস্ত ছিলাম। ফিরে পেয়েছিও বটে।
-আমার উপরে রেগে আছো?
…যেখানে ভালবাসারই কোন অধিকার নেই,সেখানে কি করে রেগে থাকি? আর অনধিকার চর্চাই বা করি কি করে!!
(অতঃপর ছন্দপতন। ক্ষণিক পরে লাইনটা কেটে গেলো।হয়তো কিছু বলতে চেয়েছিলে। না বলা কথা গুলো বলা হোল না তোমার। না বললেও বুঝে নিয়েছি তোমার কথার অর্থ। সুখে আছো,এইতো? )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



