বেহুদা মাতামাতি
১১ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ! শুধু বি.বড়িয়ায় নয় পুরো দেশের সিংহভাগ জনগণই ঐ দুই দলের সমর্থনে বেহুদা মাতোয়ারা। অনেকেই এটা দোষের ভাবছেন। আসলে এটা তেমন দোষের মনে করছি না। কারণ মানুষ বোর হয়ে গেছে। তাই কোন একটা উছিলা পেলেই লাফালাফি-দাপাদাপি করে আনন্দ প্রকাশ করে। এই বোর শুধু করোনার কারণে নয়। আমাদের জীবন থেকে এখন প্রতিযোগিতা হারিয়ে গেছে। দেশের কোন সেক্টরেই আজ প্রতিযোগিতা নেই।
এখন আবাহনী মোহামেডানের খেলা কবে তার খবর কেউ রাখে না। কারণ, ম্যাচের ফলাফল নির্ধারিত হয় টেবিলে বসে। দেশের সরকার গঠনে নেই কোন প্রতিযোগিতা। স্থানীয় সরকারে যেটুকু ছিল-তাও দলিয় প্রতীকের কারণে হারিয়ে গেছে। ফলাফল নির্ধারিত হয় রাতবিরেতে।
চাকুরি ক্ষেত্রে? সেখানেও নেই প্রতিযোগিতা। প্রার্থীর যোগ্যতা নির্ধারিত হয় বাহাতের মুঠ কার বেশি মোটা সেই হিসেবে। শিক্ষা ক্ষেত্রে যাও একটু প্রতিযোগিতা ছিল তাও অটো পাশের কারণে মিলিয়ে গেছে।
এখন বলুন, মানুষ আনন্দ করবে কিভাবে? তাই দশ/বার হাজার মাইল দূরের কোন আদিবাসী দেশের খেলাধুলা নিয়ে আমরা করি এতো মাতামাতি।

সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০২১ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।
এরা নিজেরাই...
...বাকিটুকু পড়ুননেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুন
দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন