somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ ভাইয়ার বিয়ে (পর্ব- ১)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( সাহস করে একটা উপন্যাস লেখা শুরু করলাম। জানি না আদৌ এটাকে কোন উপন্যাসে দাঁড় করাতে পারবো কি না। আপনাদের গঠনমূলক মতামত পেলে কৃতজ্ঞ থাকবো।)

আজ আমাদের বাসায় একটা বিশেষ দিন। মেজো ভাইয়ার বিয়ে। ব্যাপারটা আজ ভোরেই সবাই জানতে পারলাম। আমি অবশ্য আগে থেকেই টের পেয়েছিলাম। প্রতিদিন রাতে ভাইয়ার মোবাইলের কথা-বার্তা শুনে ঠিকই বুঝতে পেরেছিলাম যে এবার নিশ্চয়ই ভাইয়ার বড়শিতে বেশ ভাল রকমের বোকাসোকা একটা মাছ ধরেছে। মেজো ভাইয়া আমার পাশেই ঘুমায়। আমি ঘুমিয়ে গেলে মোবাইলে কথা শুরু করে। আমি আসলে ঘুমাই না। ঘুমানোর ভান করি। আমি ঘুমিয়ে গেছি বুঝতে পারলেই সে ফিসফিস করে কথা শুরু করে। রাত যতো গভীর হয় তার কথাও সব গভীর ও মজার হয়। ভাইয়ার সেইসব কথা শুনে আমার বেশ মজা লাগে। আমি শুয়ে শুয়ে ভাইয়ার কথা শুনি আর হাসি। ভাইয়ার কথা শেষ হয় অনেক রাতে। কথা শেষে ভাইয়া বাথরুমে যায়। বাথরুম থেকে এসেই শুয়ে পড়ে। একটু পরই তার গভীর নি:শ্বাসের শব্দ কানে ভাসে। আমি তখনও জেগে থাকি। ভাইয়া মেয়েটাকে জান বলে ডাকলেও তার আসল নাম সুচিত্রা। নায়িকার নামে নাম। দেখতেও বেশ। আমি তার ছবি দেখেছি।
একদিন রাতে কথা বলার ফাঁকে শুনতে পেলাম ভাইয়া ফিসফিস করে বলছে,
-এই জানু, তোমার একটা ছবি পাঠাও না।
-না, আগের কোন ছবি না। এখন তুমি যে অবস্থায় আছো সেই ছবি।
-নাইটি পরা তো কি হয়েছে? যখন আমার কাছে আসবা তখন তো নাইটিও থাকবে না।
আমি টের পেলাম একটু পরই ছবি এসে ঢুকল ভাইয়ার মোবাইলে। কথা শেষে ভাইয়া যখন বাথরুমে ঢুকল তখন এক ঝলকে মোবাইলের ছবিটা দেখে নিলাম । ভাইয়া আমার খুব লাকি বলতে হয়। এতো বয়সে বেশ ভাল রকমের সুন্দরী জুটিয়ে নিল সে। কিন্তু তখনও ঠিক নিশ্চিত ছিলাম না এইটাকে সে এতোটা ভাল করে বাগাতে পারবে যে একেবারে বিয়ে পর্যন্ত টেনে নিবে সম্পর্কটা। এর আগেও তো সে কম চেষ্টা করেনি। এই মেয়ের সাথে কথা শুরু হয়েছিল এক মাস আগে। এর আগে আরো কতো কতো মেয়ে ভাইয়ার জীবনে এল আর গেল। ভাইয়াটা আমার প্রেমিক পুরুষ। সবাইকেই দেখতাম সে গভীর ভাবে ভাল বেসেছে। লাবনী, নীলা, ঝুমুর, শিলা কতো কতো নাম শুনেছি ভাইয়ার মুখে! সবগুলো এখন আর মনে পড়ছে না । ভাইয়া দেখতে শুনতে যথেষ্ট স্মার্ট বলেই হয়তো বা সব মেয়ে তার প্রেমে পড়ে যায়। কিন্তু একসময় তার পকেটের অবস্থা জানার পর কেউ তাকে আর বিয়ে করতে চায় না । ভাইয়া তো শেষ দিকে প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছিল। বড় হলে একটা সময় মনে হয় শরীরের চাহিদাটাই প্রধান হয়ে দাঁড়ায়। তখন বুঝি আর তর সয় না। বিয়ে করার জন্য অস্থির হয়ে যায় মন। ভাইয়া অবশ্য বিশেষ সে চাহিদাটা মিটিয়ে যাচ্ছিল বিয়ে-সাদী না করেই। ব্যাপারটা টের পেয়েছিলাম একটা ঘটনাতে। হঠাৎ একদিন বিকেলবেলা ভাইয়া কল দিয়ে বলল, শোন আমি যা যা বলব তা তা করবি। তুই প্রদীপ কাকার বাসায় চলে আয়। এসে কাকাকে ডেকে বলবি বাবা তাকে ডাকছে। এক্ষুনি যেন দেখা করতে যায়। খুব জরুরী দরকার।
আমি বললাম, কিন্তু বাবা তো তাকে ডাকছে না ।
আহ! যা বলছি তাই কর।
বাবাতো ভাইয়া বাসাতেও নাই।
না থাকুক। তবু বল।
পরে যখন বাসায় এসে বাবাকে পাবে না, তখন কি বলব।
বেশি কথা বলিস না। তখন কিছু একটা বলে দিস।
কিন্তু আমাকে তবে ৯৯ টাকা ফ্ল্যাক্সি দিতে হবে।
আচ্ছা বাপ! দিব। তুই তাড়াতাড়ি আয়!
৯৯ টাকা মানে ৯৯ এমবি। এমবি মানে বুঝেনতো আপনারা। এমবি মানে মেগা বাইট। গ্রামীন ফোনে ৯৯ মেগাবাইট ইন্টারনেট কিনতে ৯৯ টাকা লাগে। আর ইন্টারনেট কানেকশন হলে কতো কতো ভিডিও ক্লিপ যে ডাউনলোড করে দেখা যায়! কিসর ভিডিও ক্লিপ সেগুলো আপনাদের বলা যাবে না। সব কথা বলতে হয় না, বুঝে নিতে হয়, বুঝছেন?
প্রদীপ কাকাকে বাইরে বের করে যখন আমাদের বাসায় নিয়ে আসছিলাম তখন পেছন তাকিয়ে দেখি ভাইয়া আমার ঝটপট বাসা থেকে বেরিয়ে দৌড়ে উল্টো দিকে চলে গেল। বুঝলাম, প্রদীপ কাকার মেয়ে রোজানার সাথে তার ইটিস পিটিস চলছে। ইটিস পিটিস মানে বুঝেন? ইটিস পিটিস মানে নাকি প্রেম। অবশ্য অভিধান ঘেঁটে শব্দটা পাইনি। বাংলা একাডেমীকে ব্যাপারটা জানতে হবে। আমাদের জীবনে বহুল ব্যবহৃত এই শব্দটা অভিধানভুক্ত করা তাদের নৈতিক দায়িত্ব। সেই রাতে ভাইয়ার কথা শুনে বুঝলাম রোজানা আপু যখন একা বাসায় তখন ভাইয়া তাদের বাসায় ঢুকেছিল। কিন্তু কাকা হুট করে চলে আসায় বিপদে পড়ে গিয়েছিল। ভাইয়ার বয়েসে বোধ হয় শরীরের তাগিদ বেশ বেড়ে যায় যে এরকম রিস্কি সব অ্যাডভেঞ্চার করতে বিন্দু মাত্র ভয় করে না। না রে বাবা! আমি কিন্তু আগেভাগেই বিয়ে করে ফেলবো। ভাইয়াদের মতো অতো দেরী করবো না । অবশ্য আমার আগে তো আমার বড় দুই ভাইয়ের বিয়ে হতে হবে। তাই মেজো ভাইয়ার আজকের এ বিয়েতে আমি বেশ খুশি।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×