somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বিদেশ পাগলা
বিদেশ নিয়ে ভাবি সর্বদা তবে দেশের কথাও কিন্তু ভুলি নাই । আমার চরম শত্রু পরা শক্তিধর সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের দালাল,সুবিধা ভোগী, চাটার দল ও জি হুজুর হ হুজুর মার্কা ব্যক্তিত্বহীন লোকগুলি । আমার ব্যক্তিগত শত্রুতা কারো সঙ্গে নেই । মাঝে মধ্যে লিখার স্বার্থে

:-& X(( প্রতারনা হতে সাবধান ! X(( :-&

০৯ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকলের দৃষ্টি আকর্ষন করছি -------সকলের দৃষ্টি আকর্ষন করছি -------
আউটসোর্সিং / অনলাইনে ইনকাম বিষয়ে দুটি কথাঃ......অত্যন্ত লোভনীয় ও মিষ্টি মিষ্টি কথা শুধু একবার আমাদের সেমিনারে আসুন জীবন বদলে যাবে....। আমরা হাতে কলমে নিজ দায়িত্বে আপনাকে টাকা উপার্জন ও উত্তোলনের ১০০% গ্যারান্টি দিচ্ছি ।..... পেপাল বা পাইয়োনিয়ার কার্ড করে দিবো.......অনলাইনে ইনকামের টাকা উত্তোলনের জন্য ..........ইত্যাদী........ইত্যাদী.....। প্রমান চাইলে অমুক( সাজানো লোক) এর নিকট জিজ্ঞাসা করুন গত মাসে কত ডলার ইনকাম করেছে , সপ্তাহে কত করেছে...........। প্রচুর দালাল ও সাজানো লোক পূর্ব পরিকল্পিত ভাবে সেমিনারে অংশ নেয় তাদের মিশন বাস্তবায়ন করতে । কেউ আছে বেকারত্বের দূর্বলতা কে কাজে লাগিয়ে সিডি ও বই বিক্রির ধান্দায় । আবার কেউ ধান্দা করছে কিভাবে কাউকে তার ওয়েব সাইট পরিদর্শনের ( ক্লিক) মাধ্যমে টু পাইচ ইনকাম করা যায়। শুধু সিডি দেখে, বই পড়ে ও ওয়েব সাইটে ঢুকে সব কাজ করা গেলে স্কুল-কলেজে কেউ আর যেত না । কারণ কোন জিনিস পেতে কমপক্ষে ৩ টি জিনিস ব্যয় করতে হয়ঃ ১) সময় ২) অর্থ বা টাকা ও ৩) শ্রম । মানুষ তা হলে সিএসই(CSE) কোর্স করতে উল্লেখিত ৩ টি জিনিসের অপচয় থেকে রক্ষা পেত । বাস্তবতা হচ্ছে এ বাটপার- প্রতারকরা.....প্রশিক্ষনের টাকা নিয়ে ২/৩টি ক্লাশ করানোর পর আপনাকে আর গুরুত্ব দিবে না এবং নতুন ভিকটিম( ছাত্র) খুজবে .. .......। ফোন দিলে ফোন ধরবে না... আর যদি কোনভাবে ভাগ্যক্রমে কৌশলে পেয়ে যান তবে বলবে আমি কত ব্যস্ত জানেন যে খাওয়া- গোসলের ও সময় পায় না....।.......কত .....অজুহাত......তার শেষ নেই । যেন রাষ্ট্রপ্রধান...ভাবখানা এমন....... । অথচ এই বাটপার আপনার ফ্রি ক্লাশ ও ক্লাশ নিয়েছিল । তখন সময় ছিল এখন নেই । কারণ মধু (টাকা) খাওয়াতো শেষ ........। বিগত দিনে এমন ঘটনা আপনারা জানুন আর না জানুন প্রচুর ঘটেছে । ডোলেনচার/ ডিল্যানচার নামে এক প্রতিষ্ঠান মানুষের লক্ষ লক্ষ টাকা নিয়ে পথের ভিখারি করেছে অনেককে। এখন এমন নতুন মোড়কে পুরাতন প্রতারনাকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির অভাব নেই । মিথ্যা স্বপ্নে তাই কেউ বিভোর হবেন না দয়া করে । সত্যিকারের অনলাইনে ইনকাম চারটিখানি কথা বা গল্প না । যথেষ্ট দক্ষ, একাগ্রতা ও ধৈর্য্যশীল হয়ে প্রচুর সময় ব্যয় করতে হয়। বিশ্বের ২০৪ টি দেশের সাথে প্রতিযোগিতা করে তবে আপনি কাজটি পাবেন । আপনার সুন্দর মায়াবি চেহারা বা নওয়াব সলিমুল্লার বংশধর বলে বা কোন বিশ্বনেতার মামা-ভাগ্নে দেখে বা অন্য কোন পরিচয়ে কাজ দিবে না.....! শুধু দেখবে কাজের গুনগত মান ও সময়মত নির্দিষ্ট রেটে কাজটি শেষ করতে পারেন কিনা ...? সে জন্য লম্বা সময়ের প্রয়োজন হয় .......।
আউটসোর্সিং / অনলাইনে ইনকাম বিষয়ে দুটি কথাঃ.....................................আমি এইমাত্র ১০০০/-........টাকা ইনকাম করলাম। মাত্র ৫মিনিটে.......৫০০/-....টাকা ইনকাম করলাম । ফেসবুকে.......৫মিনিটে.....৫০০/-....নগদ টাকা ইনকাম করলাম ।এইমাত্র ....৫০০/-.........টাকা ফেলেক্সিলোড পেলাম । ১০০০/-.......টাকা বিকাশ একাউন্টে জমা হল ।...৫০০/-......টাকা বিকাশ হতে তুললাম ...... । ঘরে বসে ৫,০০০/- থেকে....৩৫,০০০/-.......টাকা উপার্জন করুন ।আমরা কাজ দেই ও কাজ নেই । কোন ক্ষেত্রে কেউ হয়তো ২/৩ মাস কাজ করে দুই চার পাচশো থেকে এক দুই হাজার টাকা ইনকাম করতে পারেন । দেখবেন সেটা করা হয়েছিল আপনার বিশ্বাস জন্মানোর জন্য যাতে আপনি ওদের প্রতি দূর্বল হয়ে পড়েন । যখন বুঝবেন আপনি প্রতারিত তখন আর সময় পাবেন না নিজেকে সংশোধনের । কম্পিউটারে তেমন জ্ঞান দরকার নেই........ইত্যাদী...কত শত...টোপ ,অদ্ভুত স্বপ্ন দেখানো,....ফাঁদ....প্রলোভন...উৎসাহ...বাটপারি.....মিথ্যা কথা..বলা......লবিং করা ....নাটক সাজান । যে শুনেন অমুক কত টাকা পেয়েছে.......আশা........স্বপ্নদেখানো..।..... যেন টাকার পাহাড় , টাকা রাখার জায়গা নেই, টাকা গাছে ধরছে....... ! ...আকর্ষনীয় কথা শুনে মনে হয় আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া থেকে লোকজন বাংলাদেশে চলে আসবে অথবা মানুষ সব কাজ ফেলে শুধু আউটসোর্সিং করবে । বিদেশে যাওয়ার আর দরকার হবে না । । সকলে কোটি টাকার মালিক হয়ে যাবে ...... অদ্ভুত সব তথ্য.......কাল্পনিক স্বপ্ন দেখানো ছাড়া ঐ জানোয়ার গুলির আর কোন কাজ নেই । ভন্ড বাট পারের দল, মহা প্রতারক......মনে হয় ইউনিপি- টু -ইউ, ডেসটিনি ,যুবক, নিউওয়ে, বিসিআই, কাজল, আইাটসিএল, আর্থ ফাউন্ডেশন, প্রভাতি, জিজিএন....মত.....ইত্যাদী.......মাল্টিলেভেল কোম্পানি-এনজিও কে লজ্জা দিবে ও হার মানাবে । গ্রাম থেকে আসা সহজ সরল অভাবী বেকার ছেলে -মেয়েদের এ ধরনের মিথ্যা বলে ঠকিয়ে টাকা নেওয়া কোন ভাল মানুষের কাজ না । কঠিন প্রতারনা ও মহা পাপ । সরকারের এগুলি কঠোর হস্তে বন্ধ করা উচিত এবং এমন শাস্তির বিধান রাখা উচিত যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের প্রতারনা করতে সাহস না পায় । সামাজিকভাবে এদের প্রতিরোধ ও নিজেদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করা যাতে কেউ প্রতারিত না হয় । তবে সত্যিকারের টাকা উপার্জনের ব্যবস্থা করলে তাকে সরকারী-বেসরকারীভাবে পৃষ্ঠপোষকতা সহ পুরস্কৃত করা এবং উৎসাহ দেওয়া উচিত । মানুষ যখন সময়, ধৈর্য্য -আগ্রহ, শ্রম ও অর্থ ব্যয় করে সত্যিই নিজে অনলাইনে ইনকাম করতে চায় তখন সরকারের উচিত এ ব্যাপারে পূর্নাঙ্গ সহায়তা করা । এ ক্ষেত্রে সরকারের তো লাভ ছাড়া কোন ক্ষতি নেই । কাজেই সরকার কে অবশ্যই এগিয়ে আসতে হবে । আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার এ ব্যাপারে অনেক আন্তরিক । আর আমরা না বুঝে না জেনে ব্যাঙের মত এত উৎসাহ ও লোভ কেন করি ! খোজ-খবর নিয়ে জেনে বুঝে তবে কিছু করা উচিত । দোষ আমাদের ও কম না.......! একটি প্রবাদ আছে------লোভে পাপ পাপে মৃত্যু..............!

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×