ঈদ আনে পয়গাম মুসলিম জাহান
পূর্ণপ্রেমে আনত হও ভালোবাসো মানুষ,
যত রিপু আছে সমস্ত এখনি দাও কোরবান!
পরহেজগার হও মুসলিম মানবতার লাগি,
সঙ্কীর্ণতায় ভাসাইও না নাও, জীবনতরী,
ত্রুটি-বিচ্যুতি জলাঞ্জলি দিয়ে এসো ক্ষমা মাগি!
শুধু দান-খয়রাত নয়, কর হালাল রুজি,
ঘুষ-লুটপাটে জনতার হক মেরেছ যত,
ফিরিয়ে দাও, ক্ষমা চাও, হও বিব্রত আজি!
ঈদ আনে পয়গাম মুসলিম জাহান
পূর্ণপ্রেমে আনত হও কর কোলাকুলি,
ভালোবাসো আদিবাসী-হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

