somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাপিডিয়া বাঙলার বীর সূর্যসেনরে টেরোরিস্ট কয়!!! (ভ্যাবাচ্যাকা পোস্ট)

৩০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূর্যকুমার সেন বা মাস্টারদা সূর্যসেন সম্পর্কে আমরা সবাই মোটামুটি একটু আধটু জানি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি ধাপে ধাপে আন্দোলনকে বেগবান করেন। তিনি গোপন বিপ্লবী দল গঠন করেন। গান্ধীজির সাথে একাত্মতা পোষণ করে অসহযোগ আন্দোলনে যোগ দেন। নাগরখানা পাহাড় খন্ডযুদ্ধ, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, জালালাবাদ যুদ্ধ, চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন, ইউরোপীয় ক্লাব আক্রমন সহ নানা আক্রমনে তিনি ব্রিটিশ বাহিনীকে পর্যদুস্ত করে দেন।

ইংরেজ প্রশাসন সূর্য সেনকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার জন্য হন্যে হয়ে ওঠে। অবশেষে ১৯৩৩ সালের ১৬ই ফেব্রুয়ারী তিনি গ্রেপ্তার হন এবং পরবর্তীতে ১৯৩৪ সালের ১২ই জানুয়ারী মধ্যরাতে ইংরেজ বাহিনী এ মহান বিপ্লবীকে ফাসিতে ঝুলিয়ে ব্রিটিশ বিরোধী ক্ষোভ দমনের ব্যর্থ প্রয়াস চালায়। কিন্তু পরবর্তীতে সে আগুনতো নেভেই নি। বরং সেটি ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরো তরান্বিত করে। মহান এ বিপ্লবীকে দুই বাংলার জনগণ নানাভাবে মনে রেখেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল ছাড়াও বাংলাদেশের নানা স্থাপনা এ মহান বিপ্লবীর নামে নামকরণ করা হয়েছে।

কলকাতার বাঁশদ্রোণী মেট্রো স্টেশনটির নামকরণও এ বিপ্লবীর স্মরণে "মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন" রাখা হয়েছে।

বলিউডে সূর্যসেনকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা "খেলে হাম জি জান সে"

কিন্ত, "বাংলাপিডিয়া" যেটাকে বাংলার এনসাইক্লোপিডিয়া বলে দাবি করা হয় সেখানে এই মহান বিপ্লবীকে পরিচয় করে দেওয়া হয়েছে টেরোরিস্ট নামে!!!

বিস্তারিত দেখুন এই লিংকে।

স্ক্রিনশটও দিয়ে দিলাম। নিচে দেখুন (সিলেক্ট করা অংশ):



বাংলাপিডিয়া সম্ভবত ব্রিটিশ কোন লেখা থেকে কপি করে ছাপিয়েছে। হায়, কপাল! আমাদের দেশের বীরের কাহিনী যদি বাইরের দেশের কোন লেখা থেকে মেরে দিয়ে ছাপাতে হয়, তাহলে আর কি বা বলার থাকে???

আর একটি বোনাস বিষয়: বাংলাপিডিয়ার বাংলা কন্টেটগুলা বিজয়েটাইপ করে ওয়েবসাইটে ওভাবেই দিয়ে দেওয়া হয়েছে। ফন্ট না থাকলে কেমন দেখায় নিচে দেখুন:



আচ্ছা, এসব ডকুমেন্টে ইউনিকোডে কনভার্ট করাকি এতোই কঠিন? আমিতো জানি মাত্র দুই তিনটি ক্লিকে ফোল্ডার সহ কনভার্ট করা যায়। এরপর একটু বানান দেখে নিলেই হলো।

আমার বলার কিছু নাইও। যেটুকু করতে পারি, এটি বাংলাপিডিয়ার কন্টাক্ট মেইল এ্যাড্রেসে ([email protected]) আমাদের অভিযোগের কথাটা জানাতে পারি। নিজেদের ইতিহাস নিজেরাই ক্ষতবিক্ষত কি না করলেই নয়???

তথ্যসহযোগিতা: উইকিপিডিয়া বাংলা

অণুপ্রেরণা: সুহানি
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:৪১
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

লিখেছেন নতুন নকিব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৪

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

ছবি সংগৃহীত।

বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। দুই পরিবার আনন্দে ব্যস্ত। বর ও কনে দুজনেই সুস্থ, শিক্ষিত, স্বাভাবিক জীবনযাপনে... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

গদি লইড়া যাইতেসে রে.... :)

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০


নিয়াজ স্যার জানেন কিনা জানি না, তবে ছাত্রদলের সেই বিখ্যাত স্লোগান: "নীলক্ষেতের ভিসি আপনি"—ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যতবার প্রতিধ্বনিত হয়েছে, ততবারই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে চেয়েছে যে ছাত্র... ...বাকিটুকু পড়ুন

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

লিখেছেন নতুন নকিব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৭

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

ছবি সংগৃহিত।

অংশ ১: ভূমিকা এবং রোজার মূল উদ্দেশ্য

ইসলাম কোনো আংশিক বা বিচ্ছিন্ন জীবনদর্শন নয়। বরং এটি মানবজীবনের প্রতিটি স্তরের জন্য একটি... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

×