somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কর্পোরেট সাফল্যের সূত্র-৩: বডি ল্যাঙ্গুয়েজ- এ দক্ষ হোন ।

১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কর্পোরেট সাফল্যের সূত্র-৩: বডি ল্যাঙ্গুয়েজ- এ দক্ষ হোন ।


শরীরি ভাষা- এই নিয়ে লেডি চ্যাটার্লিজ লাভার, ন হন্যতে, লজ্জা, কাম-সূত্র, চটি আরো বিবিধ নামের বই বা উপন্যাস, ছোট পুস্তিকা রচনা করে দেশী-বিদেশী বিখ্যাত-কুখ্যাত-অখ্যাত লেখক এবং লেখিকাবৃন্দ তাঁদের লেখনীর ব্যাপক প্রসার ও প্রচার ঘটিয়েছেন । আমাদের আজকের আলোচ্য বিষয়টি মোটেও অতটা ইয়ে অথবা রসঘন নয়, ইহা একটি নিরামিষ জাতীয় আলোচনা- ব্যবসা বা সমাজ পরিমন্ডলে কেমন শারীরিক ভাষা ব্যবহার করতে হবে, কি করে বুঝবেন; এই নিয়ে কথা-বার্তা; এই পর্যন্ত পড়ে কেউ হতাশ হলে দু:খিত ।
সংক্ষেপে, বডি ল্যাঙ্গুয়েজ এটা হল অব্যক্ত উপায়ে যোগাযোগ করার জন্য শারীরিক আচরণ, অভিব্যক্তি এবং নির্দিষ্ট পদ্ধতির ব্যবহার। যোগাযোগের ক্ষেত্রে অ-মৌখিক আচরণ পরস্পরের মধ্যে স্বাচ্ছন্দ্য, বিশ্বাস এবং সহজে সংযোগ তৈরি করতে সাহায্য করে । আবার, ক্ষেত্রবিশেষে, ভুল বডি ল্যাংগুয়েজ দেখিয়ে বা ভুল বুঝে বিভ্রান্তি, উত্তেজনা ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে। আধুনিক ব্যবসা বা সামাজিক পরিবেশে বডি ল্যাংগুয়েজ বোঝা এবং এর সঠিক ব্যবহারের গুরুত্ব আছে । তা’হলে আমরা দেখি যে এই পদার্থটি কি কি উপাদানে গড়া-
১ । মুখের অভিব্যক্তি: হাসি, ভ্রুকুটি করা বা ভুরু উঠা-নামা তোলার মত মুখভংগি আবেগ এবং প্রতিক্রিয়া প্রকাশ করে । আলোচ্য বাক্য বা বাক্যাংশের সাথে মিল রেখে অভিব্যক্তি দিতে চেষ্টা করুন ।
২ । আই-কন্ট্যাক্ট: চোখের দৃষ্টি বরাবর বজায় রাখা কথোপকথনে আগ্রহ এবং মনোযোগ দেখায়। অন্যদিকে তাকিয়ে কথা বলবেন না বা আপনি শ্রোতা হলে বক্তার থেকে চোখ সরিয়ে নেবেন না, ভদ্রোচিত আই-কন্ট্যাক্ট ধরে রাখুন- অপলক তাকানো অস্বস্তিকর হতে পারে
৩। অঙ্গভঙ্গি: হাতের নড়াচড়া, যেমন ইশারা করা, হাত-নাড়ানো বা থাম্বস আপ, এগুলোর কথা-বার্তা বা আলোচনার বিভিন্ন স্টেজে ব্যবহার করুন, এগুলো বক্তব্যের নির্দিষ্ট পয়েন্টগুলিতে জোর দিতে পারে। এতে করে পূর্ন সময়ে আপনার মনোযোগ সম্পর্কে অন্যপক্ষের ইতিবাচক ধারনা হবে ।
৪। দাড়ানো বা বসার স্টাইল: সটান দাঁড়ানো বা সোজা হয়ে বসা আত্মবিশ্বাস এবং মনোযোগীতা প্রকাশ করবে, হেলে পড়লে, নীচের দিকে তাকালে বা ঝিমিয়ে পড়লে সেটা অনাগ্রহ বা বিযুক্ত থাকার লক্ষন বলে ধরা হয়ে থাকে । আপনার সঠিক পস্চ্যুর বজায় রাখুন ।
৫ । নৈকট্য: আমরা সামাজিক বা ব্যক্তিগত আলাপচারিতায় অন্যদের থেকে যে দূরত্ব বজায় রাখি তা পারস্পরিক সম্পর্ক কতটা স্বচ্ছন্দ সেটার উপর নির্ভর করে । এছাড়াও ব্যক্তিগত সম্পর্কের উপর ভিত্তি করে, বা ঘনিষ্ঠতার মাত্রা বুঝে ব্যক্তিগত বা সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টি মাথায় রাখতে হবে । ফর্মাল সম্পর্কের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে দাড়ানোই বাঞ্ছনীয় ।
৬ । স্পর্শ: একটি উষ্ণ হ্যান্ডশেক বা আলিঙ্গন বন্ধুর সাথে করা যেতে পারে । কিন্তু, পিঠ চাপড়ে দেওয়া সাধারনত কর্তৃত্ব প্রকাশ করে থাকে- খুশী হলে বস্‌রা তাদের অধস্তনদের পিঠ চাপড়ে বাহবা দিয়ে থাকেন । সম্পর্ক বিবেচনা করে স্পর্শ করুন, অতি আবেগ কি ধরনের ধ্বংসসাধন করতে পারে সেটা অতি সম্প্রতি শ্প্যানিশ নারী ফুটবল ক্যাপ্টেনকে চুমু খেয়ে স্পেনের ক্রীড়া-মন্ত্রীর নাজেহাল অবস্থা উদাহরন হিসাবে আলোচ্য ।
৭ । কণ্ঠস্বর: শব্দ-বিন্যাস, বাক্য দৈর্ঘ্য, ভলিউম এবং ছন্দের পরিবর্তন বিভিন্ন মাত্রার আবেগ এবং উদ্দেশ্য প্রকাশ করতে পারে। একঘেয়ে কন্ঠস্বর যে কোন ধরনের বক্তব্যের জন্য ক্ষতিকর, বিভিন্ন বাক্যের ইমোশন বা গুরুত্ব অনুযায়ী ভোকাল টোনের লেভেল পরিবর্তন করুন
৮ । আর্টিফ্যাক্ট: ব্যক্তিগত জিনিসপত্র বা জিনিস যা আমরা বহন করি, যেমন জুয়েলারী- আংটি, রিস্টব্যান্ড, চেইন, ঘড়ি, সাজ-পোশাক বা আনুষাঙ্গিক, আমাদের পরিচয় বা সামাজিক অবস্থানের দিকগুলি প্রকাশ করে। অনুষ্ঠান বুঝে জুয়েলারী বা পোশাক নির্বাচন করুন, কারন এগুলো আপনার সাধারন জ্ঞান ‍ও সামাজিক-পারিবারিক অবস্থান নির্দেশ করবে ।
৯ । শারীরিক অবস্থান: কারো দিকে মুখোমুখি অবস্থানে থাকা বা মুখ ফিরিয়ে নেওয়ার মাধ্যমে কথোপকথন বা ব্যক্তির প্রতি আগ্রহ বা অনাগ্রহ বুঝায় । সূতরাং, আলোচনার মধ্যে আপনার শারীরিক ওরিয়েন্টেশন কোন দিকে আছে সেটা গুরত্বপূর্ন, এটা সতর্কতার সাথে মনে রাখতে হবে ।
১০ । মাইক্রো এক্সপ্রেশন: সংক্ষিপ্ত, অনিচ্ছাকৃত মুখের বা চোখের অভিব্যক্তি যা সত্যিকারের আবেগ প্রকাশ করে, এমনকি যদি কেউ সচেতন হয়ে সেগুলি লুকিয়ে বা দমন করার চেষ্টা করে- তারপরেও অভিজ্ঞ পর্যবেক্ষনে ধরা পড়ে । মুখ-চোখ-কপাল-চোয়ালের এইসব ক্ষুদ্র ক্ষুদ্র এক্সপ্রেশন বোঝার চেষ্টা করুন তাহলে মানুষের আবেগ বোঝা সহজ হবে । আপনার নিজের বেলায়ও এসব ঘটবে, অবশ্য সচেতন থাকবেন, যদি না ধরা দিতে চান ।

মোটামুটি এই দশটি পয়েন্ট মিলে বডি ল্যাংগুয়েজ বা শরীরি ভাষা, ইতিবাচক যোগাযোগের নিয়মে অন্যেরটা বুঝে এবং নিজেরটা প্র্যাক্টিস করে পরিশীলিত করার মাধ্যমে কর্পোরেট তো বটেই এমনকি পারিবারিক ও সামাজিক আবহেও আকর্ষনীয় ব্যক্তি হিসাবে পরিচিত হয়ে অশেষ জাগতিক কামিয়াবী হাসিল কর্তে পারবেন – আশা রাখি ।




সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪২
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×