তুমি এগিয়ে, তুমি জয়ী আজ
তুমি পাড়িও দিয়েছ মহাকাশ।
তুমি সুন্দর, তুমি শ্রেষ্ঠ
তুমি শীতের আকাশে বালিহাঁস।
তুমি হাজার পুরুষ পেছনে ফেলে যে
চড়েছ এভারেষ্ট শৃঙ্গে।
তবু ভেবে দেখ এই সমাজে তুমি
আলাদা রয়েছ লিঙ্গে।
তুমি পরাধীন তুমি দূর্বল
শিকল এখনও পায়ে যে।
মিথ্যে প্রচারণা স্বান্তনা সব।
পরগাছা তুমি সমাজে।
আছ ঘরেতে হয়ে বন্দি অনেকে
প্রতিপদে হয়ে অপমান।
সভ্য নগরের পথে ঘাটে আজও
তোমার আঁচলে পরে টান।
দেখ টিভিতে দেখ রাস্তায়
তুমি রয়েছ হয়ে যে পণ্য।
এই ফেয়ারনেস ক্রীমে
সাদা হবে ত্বক
তাতেই তুমি যে ধন্য।
তুমি জেগে ওঠো মেয়ে
চোখ খোল তুমি।
হাতে তুলে নাও হাতিয়ার।
দেখিয়ে দেবার সময় এখনই
পরাধীন আজ কে যে কার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


