হঠাৎ কেন এমন হল?
সুখ গুলোকে ফানুস ভেবে
কেউ যেন তা উড়িয়ে দিল।
তোমার মনের রঙ গুলো সব
আমায় কেন রাঙিয়ে দিল?
বেশ তো ছিলাম,রঙ তামাশায় রসিক হয়ে।
বেশ তো ছিলাম তোমার পথের পথিক হয়ে।
এখন কেন আমার মনের রোগ হয়েছ,
অনেক গুলো কষ্ট মাঝে,
তুমিও আবার যোগ হয়েছ।
পাগল আমি ছুটে পালাই।
অন্য সুখে হাতটা বাড়াই।
একটু সুখের ছন্দে সাধা,
একটু আদর ছোয়া মাখা,
অনেকখানি ভালোবাসায়
সিক্ত বিভোর মুখটা তেমন
হাজার মুখে খুজে বেড়াই।
খুজে বেড়াই জোছনা রাতে,
বৃষ্টি মেখে সন্ধ্যা বেলায়।
সকালবেলায় কাশের বনে,
লোকের ভীড়ে ভর দুপুরে ।
তবুও তোমায় পাইনা খুজে,
অন্য সুখে অন্য মুখে।
থাকতে ভুলে নেশায় ডুবি।
বন্য নেশার ঘোরেই দুলি
হঠাৎ কেন সুখগুলো মোর আসে ফিরে ?
হঠাৎ কেন মনটা তোমার হয় না এমন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


