দেবী, আমার আকাশ ধুসর আজ,
ভালো লাগছে না কিছুই।
তুমি তো মনের কথা সব জান।
হয়তো বুঝবে কী নিদারুণ যন্ত্রণায়,
কী অসম্ভব কষ্টে আমি আছি।
সবচেয়ে আশ্চর্য এর কোন কারণ
খুজে পাচ্ছি না। নেই কোন নিয়ন্ত্রণ।
তুমি আমার মুখের কঠোরতায়
হয়তো কষ্ট পেয়েছ।
আমার হাসিটাও ফিরিয়ে দাও নি তাই।
জানি না কী ভাবছ কিন্তু জানি
যা ভাবছ এর সব ভুল।
আমার মন ছুটে আছে তোমার দিকে।
কী ভয়ানক তার গতি।
দেখলেও ভয় হয়। জানাতেও হয় সংকোচ।
আমি তাকে ছেড়ে দিলাম
ছাপা খাওয়া ঘুড়ির মত।
যতই উড়ুক জানি সে ছিড়বে,
মুখ থুবরে পরবে কনক্রীটের দেয়ালে।
আমাকে উড়তে দাও।
দেবী তুমি থাক, তুমি হাস।
বসন্তের সব ফুলের রঙ লাগুক তোমার মনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


