তুমি যখন দাড়িয়ে থাক,
অপেক্ষা কর বেলকনিতে,
অথবা মার্কেটের সিড়িতে দাড়িয়ে
পথে লোকের ভীড়ে আমায় খোজ।
অথবা হয়ত জ্যামে রিক্সায় একা বসে
অবাক নয়নে আমাকে দেখ
ট্রাফিক কন্ট্রোলারের বেশে হাত পা নাড়তে,
তোমার ঐ মুহুর্তের সেই তুমিকে বলছি।
বেলকনির সে উদাস নয়ন কে বলছি,
মার্কেটের সিড়ির সে উৎকন্ঠাকে বলছি,
ট্রাফিক জ্যামের সে ভালোবাসাময় চোখ দুটাকে বলছি।
হঠাৎ করে চমকে যাওয়া হৃদয়টাকে বলছি।
ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


