তোমারে বিশ্বাসীয়া যদি বন্ধু-
হয় আমার মরণ।
হয় গো রে মরণ।
সে মরণও সুখের মরণ -
বন্ধু রয় যেন স্মরণ ।
তুমি যখন কথা বল,
রাখি না স্মরণ রে বন্ধু রাখি না স্মরণ
সে সব কথা -
সত্য না মিথ্যা
ভাবার আমার নাই যে প্রয়োজন রে সখি
নাই যে প্রয়োজন।
আমি দেখি কথার ধরণ তোমার-
দেখি রূপেরও গরণ পাখি
সোনারও বরণ,
তোমার সোনারও বরণ।
মুগ্ধ হয় নয়ন রে প্রিয়া-
আমার মুগ্ধ দুই নয়ন।
তুমি যখন গল্প কর, শুনি দিয়া মন
আমার হয় যে অধীর মন।
সেসব গল্পে কল্পণাতে কেটে যায় জীবন।
আমার জুড়ে ভাঙা মন।
বাউল শুভ্র কয় যে তারে-
শোন দিয়া মন ও দেবী
শোন দিয়া মন।
তোমার কাছে কিছু না চাই
শুধু প্রয়োজন রে সখী এইটুকু প্রয়োজন-
তুমি সুখে থাক আর সুখে থাকুক মন।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


