প্রিয়া, রাতের এখনোও অনেকটুকু বাকি,
এখন চাদটা ঠিক মধ্য আকাশে।
তুমি হয়তো মৃদু আলোর অন্ধকারে,
চোখে ঘুমের অভিনয়ে আমাকেই ভাবছ ।
এই বিশেষ দিনের শুরুতে।
মনে পড়ছে সে সব রঙিন দিনের কথাগুলি।
ঘাঁসফুলের সাথে ফরিঙের প্রেমের গল্পগুলি।
এই দিনে তোমার আমার উন্মত্ত, উত্তাল
বুকচেরা সেসব অনুভুতির কথাগুলি।
ভাবছ সে উচ্ছল আবেগের কথা,
ভালোলাগার কথা, ভালোবাসার কথা।
আর সেসব ভাবতে ভাবতেই হয়তো
চোখ বার বার ভিজে যাচ্ছে।
পাশে শুয়ে থাকা ভদ্রলোকটিকে লুকিয়ে
তোমার চোখের গড়িয়ে পড়া অশ্রু
ও তার গাল বেয়ে নেমে যাবার সাক্ষী,
শুধু তোমার সফেদ বিছানার চাদর।
অথবা তোমার সেই দেয়াল ঘড়ি।
আমি তোমাকে যেটা দিয়েছিলাম,
প্রীতি উপহারের মোড়কে জড়িয়ে।
আমি ভালো আছি প্রিয়া।
অনেক ভালো। তোমাকে ছাড়া
যতটুকু ভালো থাকা যায়,
তার চেয়েও অনেক বেশী।
সেদিনের মত তো একদম নয়
যেদিন প্রথমবার ছেড়ে গিয়েছ।
তারপর বার বার কতবার হারিয়েছি তোমায়।
সে সব কষ্ট ভুলে গেছি কবে।
আমি, আমার ঘর, আমার অন্ধকার এই তো।
আজ আমার জীবনে শুধু নিরবতার প্রশ্রয়।
একাকিত্ব, নিদ্রাহীন রাত
আর ক্লান্ত দিনের আলোর প্রশ্রয়।
শুধু তুমি প্রশ্রয় হীন ।
তুমি ভালো থাক, তোমার মত করে।
সুখি হও, তোমার সংসারে।
আমার জন্য গড়িয়ে ফোটা চোখের জল,
শুকিয়ে যেতে দাও ঘরের ঠান্ডা বাতাসে।
আমাকে আমার মত থাকতে দাও।
বারান্দায় রোদ্দুরে আরাম কেদারায় বসে
বেশ ভালোই আছি, তোমাকে ছাড়া,
তোমায় ভেবে মনের মত করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


