তুমি আসবে দেবী,
তাই দেখ ফাগুন দুপূরে
আগুন রোদ,
কেমন মিষ্টি লাগছে আজ।
গাছের ডালে পাখিরা মুখরিত।
চারপাশ নতুনের সৌরভে সুরভিত।
তুমি আসছ দেবী,
জানি না কী বেশে।
স্বরসতি না লক্ষ্মী রূপে,
নাকি জগতজয়ীতা দূর্গার সাজে।
ফাগুনের রঙে পাগল করে দিতে।
তুমি আসছ।
তোমার জন্য পথিকের দল পথ ছেড়ে আছে।
শিশুদের আনন্দ লুটাচ্ছে উচ্ছাসে।
কবির মৃত আত্মা পথ চেয়ে বসে আছে।
গাছ, পত্র পল্লব, মাটি, পানি বাতাস
সবাই গুন গুন করে গান গাইছে।
দেবী আসছে, দেবী আসছে।।
দেবী আসুক এই ফাগুনে,
জ্বলে জ্বলে রূপ আগুনে
রঙিণে রাঙা রূপার রথে
সোনার নায়ে হিরক পথে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


