somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাল্পনিক আমি
আমি এখনও পড়াশুনা করছি। তার সাথে বেশ কিছু দিন ধরে লেখালেখির সাথে যুক্ত আছি। বাবা মায়ের ছোট ছেলে। ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করি।

ধর্ম কখনো আনেনি আলো

১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ধর্ম একদা অন্ধকারে এনেছিল আলো" - আমি কবি রুদ্র'র এই লাইনটির সাথে কোনোভাবেই একমত হতে পারছি না। আমার মতে, ধর্ম কোনোকালেই আলো আনেনি। ধর্ম বারবার অন্ধকারকে যুক্ত করেছে। ধর্ম মানুষকে অন্ধ আর মুর্খ থাকার শিক্ষা দিয়েছে। ধর্ম ঈশ্বরকে কোনো যুক্তি ছাড়াই বিশ্বাস করতে বলে মানুষের আত্মমুক্তির পথ বন্ধ করে দিয়েছে। ধর্ম মানুষের চিন্তাধারাকে এক জায়গায় থামিয়ে দিয়েছে।
তখনকার আইয়ামে জাহেলিয়ার যুগ থেকে মোহাম্মদের ইসলাম কি বেশি আধুনিক? তখনকার আইয়ামে জাহেলিয়ার যুগে খাদিজারা স্বাধীনভাবে ব্যবসা করত। ৪০ বছরের বিধবা খাদিজা ব্যবসার স্বার্থে ২৫ বছরের তরুন মোহাম্মদের চাকর রাখত। এবং পরে স্বেচ্ছায় সেই চাকরকে বিয়ে করার অধিকার রাখতো। ইসলামের যুগে এসে তা ভাবা যেত ? ইসলাম এসে কী করল? নারীর স্বাধীনতাকে অচল করে দিল, তাদের পায়ে শেকল দিল, বোরকা পরিয়ে মেয়েদের বস্তাবন্দী করল, নারীকে শষ্যক্ষেত (নারীরা হইলো শষ্যক্ষেত, তোমরা যেমন খুশি তেমন চাষ কর) উপাধি দিয়ে তাদের যৌনদাসী বানিয়ে দিল! এক অলীক জান্নাত, ৭২ হুরী আর অফুরন্ত সরাবের মিথ্যা লোভ দেখিয়ে মুমিনদের একেকটা জানোয়ার বানিয়ে দিল। তারা এখন ঐ কল্পিত বেশ্যা আর সরাবের লোভে বিধর্মীদের জবাই আর ধর্ষণ করে চলেছে। কখনো কখনো বোমা হামলা করে শান্তি প্রতিষ্ঠা করে চলেছে। তো এখানে ধর্ম কোনদিক দিয়ে আলো দিল?
"সতীদাহ" এক সময় হিন্দুদের ধর্মীয় প্রথা ছিল। ধর্মের প্রয়োজনেই স্বামী মারা গেলে স্ত্রীকে মৃত স্বামীর সাথে জলন্ত চিতায় ঊঠে আত্মাহুতি দিতে হত। যাতে স্ত্রীর সতীত্ব রক্ষা হয়। এতে নাকি ধর্মের ইজ্জত বাঁচে! তো প্রথাটি কি কোন ধর্মযাজক উঠিয়েছিল?
ধর্ম তো দেখছি যুগে যুগে পুরুষের সুবিধার্থে তৈরি হয়েছে। পুরুষকে প্রভু বানিয়ে বারবার উঁচুতে তোলা হয়েছে। নারীর স্বার্থে ধর্ম আদৌ সৃষ্টি হয়েছে কি?
পতি সেবা করে সতী,
এছাড়া নাই গতি।
স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত।.....
এরকম আরো অনেক ধর্মীয় বাণী আছে পুরুষের পক্ষে। কই, আজ পর্যন্ত কোন ধর্মীয় যাজক তো বলেনি - স্ত্রীর পায়ের নিচে স্বামীর বেহেস্ত? তো যে-ধর্মগুলো আজ পর্যন্ত নারী-পুরুষের সমতার শিক্ষা দেয়নি, সে ধর্মগুলো কখন কীভাবে আলো দিয়েছিল? ধর্ম কি বারবার মানবসভ্যতাকে পেছন দিকে টানেনি? মানুষগুলোকে স্ব স্ব ধর্মের শ্রেষ্ঠত্বের দাবি জানানোর শিক্ষা দেয়নি? মানুষকে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান বানিয়ে বিভক্ত করেনি? তো করলে ধর্ম অন্ধকারে কখন আলো এনেছিল? ধর্ম তো জম্মই হয়েছে অন্ধকারকে সঙ্গী করে, সে আবার আলো দেবে কী করে?
অকালপ্রয়াত প্রিয় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, আমি 'অপ্রিয় ভাষ্য' বলছি: ধর্ম কোনো কালেই অন্ধকারে আলো দেয়নি, ধর্ম আলোর মাঝে বার বার অন্ধকার নিয়ে এসেছিল। মানবসভ্যতাকে পেছনের দিকে টেনেছিল। "ধর্ম একদা অন্ধকারে এনেছিল আলো," ২৬ বছর আগের আপনার কবিতার এই লাইনটি বা ধারনাটি ভুল ছিল। আসলে ধর্ম কোনোকালেই আলো আনেনি, এটা ভুল!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×