somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। এক ফোটা লোনা জল ।।

০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন কাগজ নিয়ে বসে ভাবি-
যদি কিছু লিখা যায়,
কালো কালিতে কিছু সুখ দুঃখের কথা।

এতদিন কত কিছু নিয়ে লিখেছি,
মানুষের অন্ধু ভালবাসা,
দুষ্ট মানুষের ধোঁকা ,
রাজপথে রক্তের রাজনীতি,
উত্তর মেরু, দক্ষিণ মেরু,
ছয়টি ঋতু , একশটি কবিতা,
শৈশবের পাগলামি, যৌবনের উদ্দামতা,
ঘোলাতে সন্ধ্যার এলোমেলো মাদকাতা ,
এই কালিতে নিংড়ে এঁকেছি।

অনেক কিছু লেখা হয়ে গেছে এই কলমে
কাগজে, বইয়ে , ডিজিটাল পাতায়,
দিনের আলোতে, গভীর রুপালি রাতের মায়াতে।

আমার কলমের কালি এসেছে সাগর থেকে,
এ বুকের গভীরে এক কালো সাগর আস্তে আস্তে গভীর হয়েছে ,
প্রতিদিন তিল তিল করে সাগরটি জমেছে,
জমা দুঃখ গুলো অনেকদিন ধরে পড়েছে সোনালি দিনের ঝরনা থেকে চুয়ে চুয়ে,
দুঃখের প্রথম লবণাক্ত জল যেদিন আমাকে উপহার দিয়েছিলে, সেদিন থেকেই,
ঠিক এইখানে, এই বুকের মাঝখানে ।
এই এক ফোটা দুঃখের জল, জমিয়ে রেখেছিলাম অনেক যত্ন করে।
তোমার ভালবাসার একমাত্র চিহ্ন মাত্র।


------------------

আসলে এটি একটি কবিতা যেটা উলটো করেও পড়া যাবে

--------------------


তোমার ভালবাসার একমাত্র চিহ্ন মাত্র।
এই এক ফোটা দুঃখের জল, জমিয়ে রেখেছিলাম অনেক যত্ন করে।
ঠিক এইখানে, এই বুকের মাঝখানে ।
দুঃখের প্রথম লবণাক্ত জল যেদিন আমাকে উপহার দিয়েছিলে, সেদিন থেকেই, ,
জমা দুঃখ গুলো অনেকদিন ধরে পড়েছে সোনালি দিনের ঝরনা থেকে চুয়ে চুয়ে,
প্রতিদিন তিল তিল করে সাগরটি জমেছে,
এ বুকের গভীরে এক কালো সাগর আস্তে আস্তে গভীর হয়েছে ,
আমার কলমের কালি এসেছে সাগর থেকে,

দিনের আলোতে, গভীর রুপালি রাতের মায়াতে।
কাগজে, বইয়ে , ডিজিটাল পাতায়,
অনেক কিছু লেখা হয়ে গেছে এই কলমে

এই কালিতে নিংড়ে এঁকেছি।
ঘোলাতে সন্ধ্যার এলোমেলো মাদকাতা ,
শৈশবের পাগলামি, যৌবনের উদ্দামতা,
ছয়টি ঋতু , একশটি কবিতা,
উত্তর মেরু, দক্ষিণ মেরু,
রাজপথে রক্তের রাজনীতি,
দুষ্ট মানুষের ধোঁকা ,
মানুষের অন্ধু ভালবাসা,
এতদিন কত কিছু নিয়ে লিখেছি,

কালো কালিতে কিছু সুখ দুঃখের কথা।
যদি কিছু লিখা যায়,
প্রতিদিন কাগজ নিয়ে বসে ভাবি-

-

অগাস্ট ৫, ২০২৫
টেক্সাস
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৩১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা দিবসে, বাবা কে

লিখেছেন কিরকুট, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯

বাবা,

আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

একটি কিশোরীর অসমাপ্ত গল্প, নাকি আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি?

লিখেছেন জুয়েল তাজিম, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

দৃশ্যটা যেন কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের শুরু। চারদিকে গুড়িগুড়ি বৃষ্টি। নির্জন জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলছে এক কিশোরীর অর্ধগলিত লাশ। কোমর থেকে বিচ্ছিন্ন নিচের অংশ মাটিতে পড়ে আছে,... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

×