“নীলক্ষেতের মোড়ে দাঁড়িয়ে ছিলাম ।
রাস্তার যেপাশে বড়বড় গাছ
দাঁড়িয়ে থাকে আকাশ পানে মুখ করে ।
অভিযোগ জানায় শহরের মানুষ গুলোর পক্ষ থেকে ।
ওপারে দালানগুলো দাত-মুখ খিঁচিয়ে
ঝগড়া করে গাছগুলোর সাথে ।
নিচের প্রশস্ত রাস্তা দিয়ে
দৌড়ে যায় ব্যস্ততার চাকা ।
কত বার চেষ্টা করেছি ।
একবারও পার হতে পারলাম না ।
পারলাম না সে স্রোতে গা ভাসিয়ে
হারিয়ে যেতে স্বার্থের গন্তব্যে ।
চিরকালই দাঁড়িয়ে থাকলাম ।
দেখে গেলাম মানুষ গুলোকে ।
দেখে গেলাম তাদের নিরন্তর ছুটে চলা ।
এ গাড়ি থেকে ও গাড়িতে
তাদের গন্তব্য পরিবর্তন ।
এখানে প্রতিদিন বাজার বসে ।
মানুষ আসে , বেচে-কেনে ।
প্রেমের লেবাসে এখানে চলে
মনের বেচা-কেনা ।
পতিতারা শরীর বিক্রি করে বলে
ওদের সমাজ বর্জন করল ।
আর মন ব্যবসায়ীদের ওরা দিল
বিয়ে করার সামাজিক অধিকার ।
কারো মন বিক্রি হয় টাকায়,
কেউ বিক্রি হয় ছোট্ট উপহারে ।
কেউ বিক্রি হয় শুধু একটা চুমুর জন্য,
আর কেউ কেউ খুব বোকার মত
নিজেকে বিক্রি করে খুব সস্তায় ।
কাল যার হাত ছিল আকাশের হাতে,
আজ তার হাত অরণ্যের কাছে ।
এখানে মানুষ মন বিক্রি করে
দর-দাম করে পতিতার মত ।”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


