somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প

১১ ই মার্চ, ২০১২ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের পাড়ার পাগলটা আজ বলছিল যে কাল রাতে পিতার সাথে তার নাকি স্বপ্নে সাক্ষাৎ হয়েছে । যদিও পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় । তারপরও এই পাগলটার নামটা বড় অদ্ভুত । তার নাম বিবেক । কাপড়ের বালাই নাই বলে অনেকে তাকে ন্যাংটা বিবেকও বলে । আজ সকালে তাকে ডেকে একটা রুটি কিনে দিলাম । তার পর দু’কাপ চায়ের অর্ডার দিলাম । গরম চায়ে চুমুক দিয়েই সে আমাকে কাল রাতের স্বপ্নের কথা বলল । আমার হাতেও সময় ছিল, তাই তাকে আর বারণ করলাম না । তার কথায় বুঝলাম স্বপ্নের মধ্যে কোন এক পাহাড়ি এলাকায় তার সাথে পিতার সাক্ষাৎ হয় । বলা বাহুল্য, এ পাগল কোন দিন কোন পাহাড়ি এলাকায় যায়নি । তার পরো তার গল্পটা শুনলাম । স্বপ্নে বিবেক ও পিতার কথোপকথন অনেকটা এরকম ছিল ।
“
বিবেকঃ পিতা! আপনি এখানে ?
পিতাঃ কি আর করব । তোরা তো দেশটাকে জাহান্নাম বানিয়ে ছেড়েছিস ।
বিবেকঃ আমরা আবার কি করলাম পিতা ?
পিতাঃ কিছুই করিসনি ?
বিবেকঃ সব যেমন হবার তেমনি হচ্ছে ।
পিতাঃ বটে । আচ্ছা বলতো ’৭১ সালে কি পুলিশ ঢাকায় ঢোকার বাসে তল্লাশি চালাত? মানুষকে গ্রেফতার করে নিয়ে সরকারবিরোধী বলে জেলে পুরতো?
বিবেকঃ হ্যাঁ,পিতা । সব মনে আছে । সবই তো সত্য ।
পিতাঃ আর এখনো কি পুলিশ ঢাকায় ঢোকার বাসে তল্লাশি চালাচ্ছে না ? মানুষকে কে গ্রেফতার করে নিয়ে সরকারবিরোধী বলে জেলে পুরছেনা ?
বিবেকঃ পিতা! এতো খুব মামুলি অপরাধ । এর চেয়ে কত বেশি অনাচার হচ্ছে দেশে । কাল ও পাড়ার মিডিল ক্লাস গগন গলায় দড়ি দিয়ে মরেছে । জিনিসের দাম বাড়লে মজুর মজুরি বাড়িয়ে দেয় । ব্যবসায়ী মালে মুনাফা বাড়িয়ে দেয় । কিন্তু মধ্যবিত্তের বেতন আর বাড়ে না । ওরা আর কি করবে । শুনেছি সেদিন নাকি বাজার না করে গগন সেই টাকায় ফাঁসির দড়ি কিনেছিল ।
পিতাঃ তবে দেশটা স্বাধীন করে কি লাভ হল বল ? ব্রিটিশ আমল থেকে যে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী না থাকলে সমাজ-দেশ সব রসাতলে যেত , তারাই আজ ভালনারেবল।
বিবেকঃ কি করব পিতা! ওরা খুব হিংসুটে ।
পিতাঃ ওই হিংসা-ঈর্ষাই তোদের গিলে খাবে । একবর ভেবে দেখ, ৭ মার্চের সমাবেশ রুখতেও পাকিস্তানিরা এত গ্রেফতার করে নি, যতটা ১২ মার্চের একটা সামান্য সমাবেশকে রুখতে করা হয়েছে ।
বিবেকঃ যে যত বড় অত্যাচারী, আন্দোলনকে সে তত ভয় পায় । ঢাকা এখন একটা গোরখানা । কোন একজন মহান নেতার ঔরসে এত নিচু মনের মানুষের জন্ম হতে পারেনা । এমন একজন দেশমাতার গর্ভে এমন পশু জন্মাতে পারেনা । আমি বিশ্বাস করিনা । এনার হিংসা, ঈর্ষা আর পশুত্ব দেখে মনে হয় কোন এক মদ্যপ মাতালের ঔরসে কোন এক নিষিদ্ধ পল্লীর দিনে ১২টা খদ্দের ধরা এক বেশ্যার গর্ভে তার জন্ম । তোমার কি মনে হয় পিতা!
পিতাঃ আমার কিছু বলার নাই । আমিও স্বীকার করিনা ।
বিবেকঃ তাহলে আমরা এখন কি করব । আর একবার আমাদের মুক্তির পথ দেখাও ।
পিতাঃ আমি মরে গিয়ে আর কতবার ফিরে আসব । অবশ্য দোষটা আমাদেরই । ভিনদেশী কুকুরগুলোকে তাড়ালেও দেশি শেয়ালগুলোকে তাড়াতে পারিনি । বরং কুকুর নেই বলে শেয়ালেরাই আজ তোদের ঘাড় মটকে রক্ত খাচ্ছে ।
বিবেকঃ তবে কি আমরা আরেকটা যুদ্ধ করবো ?
পিতাঃ এক যুদ্ধ করতে যেয়েই তো ভারতের কাছে নদী, সুন্দরবন সব বন্ধক রেখেছ । আজও সে বন্ধক ছাড়াতে পারনি বলে ন্যায্য পানির জন্য দেশসুদ্ধ মানুষকে নাকে খত দেয়ায় মমতা । ভুলেও আর সে পথে পা বারাসনে ।
বিবেকঃ তবে আমরা কি করবো ?
পিতাঃ কি আর করবি । সামান্য ভোটটাও ঠিকমতো দিতে পারিস না । এখন মুখ বুজে অত্যাচার সহ্য কর । ও কাজটা তোরা ব্রিটিশ আমল থেকে ভালই পারিস ।
বিবেকঃ না! আমি মানি না । আরেকটা মুক্তিযুদ্ধ চাই !
পিতাঃ কেন ? আরেকটা মুক্তিযোদ্ধার তালিকা লাগবে । দেশের দুর্নীতিবাজদের মধ্যে কত ভাগ মুক্তিযোদ্ধা সেটা দেখে নিলেই সব বুঝে যাবি । আর যুদ্ধের খায়েশ থাকবেনা ।
বিবেকঃ না! আমি মানি না । আরেকটা মুক্তিযুদ্ধ চাই ! ”

স্বপ্নটা আর এগুতে পারেনি । কারণ বিবেক যে দোকানের বারান্দায় শোয় , সে দোকানের দোকানি তাকে এক ধাক্কায় বেঞ্চ থেকে নিচে ফেলে দেয় । বিবেক চোখ খুলে দেখে ভোর হয়েছে । তার মানে সে স্বপ্নটা ভোরেই দেখেছে । লোকে বলে ভোরের স্বপ্ন নাকি সত্য হয় । এটাও বলে, যদি কাউকে স্বপ্নের কথা বলে দেয়া যায়, তবে সে স্বপ্ন আর সত্যি হয়না । এ জন্যই সে আমাকে স্বপ্নের কথা বলে দিল ।

চা ফুরিয়ে গেছে অনেক আগেই । দুষ্টু মাছিটা এতক্ষণ হাতের কাছে ভনভন করছিল । আমি হাত থেকে চায়ের কাপটা রেখে দোকানিকে দাম বুঝিয়ে দিয়ে সাইকেলে চেপে বসলাম । বিবেক দৌড়ে এসে আমার কানে কানে বলল আমি যেন এই কথা সবাই কে বলে দেই । তাহলে স্বপ্নটা সত্যি হবার আর কোন সুযোগ থাকবেনা ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×