somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বি এ এফ শাহীন কলেজে বিমান বাহিনীর যোগসাজশে কলেজের ইতিহাসে নিকৃষ্টতম দুর্নীতি চলছে

২৬ শে জুন, ২০১২ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এস এস সি পাস করার পর শিক্ষার্থীদের এখন প্রথম লক্ষ ভালো একটি কলেজে ভর্তি হওয়া । কিছু কিছু কলেজে ভর্তিও শুরু হয়েছে । যেমন শুরু হয়েছে বি এ এফ শাহীন কলেজ, তেজগাঁও, ঢাকায় । যথাযথ ভাবে টাকা জমা দেওয়ার পরে যখন শিক্ষার্থীরা ভর্তি ফর্ম জমা দিতে গিয়েছে, তখন অফিস থেকে বলা হয়েছে কলেজ বুকস্টল থেকে সব বই-খাতা না কিনলে ভর্তি ফরম জমা নেয়া হবেনা । এদিকে শিক্ষার্থীরা ভর্তির সমস্ত টাকা ব্যাংকে পরিশোধ করেছে । এখন বুকস্টল থেকে বলা হচ্ছে, সমস্ত বই-খাতা সেখান থেকে কিনতে হবে, না হলে রিসিপ্ট দেয়া হবেনা এবং বুকস্টলের রিসিপ্ট না দিলে ভর্তি ফরম জমা নেয়া হবেনা । অনেকেরই আগে থেকে বই কেনা আছে অথবা যোগাড় করা আছে । তাদেরও আবার করে সব বই-খাতা কিনতে হবে । যাদের পকেটে টাকা আছে, তারা বই আবার করে কিনছেন । কিন্তু মধ্যবিত্তরা পড়েছেন বিপদে । এতবড় একটা অর্থের অপচয়ের বোঝা তারা বহন করতে পারছেন না । এদিকে ভর্তির জন্য অনেক টাকা দেয়া হয়ে গেছে । সে টাকা বাঁচাতে এখন আরও টাকা খরচ করতে হবে । আর এই ঘৃণ্য কাজটা তদারক করছেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন অফিসার খোদ কলেজ বুকস্টলে বসে । তিনিই রিসিপ্ট লেখেন এবং সেই রিসিপ্টই জমা দিতে হয় । শিক্ষার্থীদের তিনি সমস্ত বই-খাতা না কিনলে রিসিপ্ট দেন না । কিছু কিছু অভিভাবক দেন-দরবার করে অল্প বই কিনে রিসিপ্ট হাতে পেয়েছেন । কিন্তু শিক্ষার্থীদের কোন ছাড়ই দেয়া হচ্ছেনা । একবার চিন্তা করেছেন সেই ছেলেটির কথা, যে গ্রাম থেকে শুধু ভর্তির টাকা হাতে এসেছে ঢাকা শহরে । হয়তো তার বাবাকে এখন মহাজনের কাছ থেকে আরও চড়া সুদে ঋণ নিতে হবে । তাতে শাহীন কলেজ কর্তৃপক্ষের কিছু যায় আসেনা । ভাবা যায়, ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে এমন দুর্নীতি প্রকাশ্যে চলছে । অবশ্য খোঁজ নিয়ে জানা গেছে, এই বুকস্টল পেতে নাকি অনেক টাকা -পয়সা খরচ করতে হয় । বিমান বাহিনী টাকা নিয়েছে, তাই তারাই অফিসার লেলিয়ে দিয়ে নিজেদের ঘুষ বৈধ করছে । আজ একজন বিমান বাহিনীর অফিসারকে দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে জোর করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আদায় করা হচ্ছে । কাল যদি এই অবৈধ টাকার ভাগ নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে মিউটিনি হয়, তাহলে তার দায়িত্ব কে নিবে । বি ডি আর বিদ্রোহের পর আমাদের কি একটুও লজ্জা হয়নি ? আর বি এ এফ শাহীন কলেজের এতদিনের গৌরব বিমান বাহিনীর কিছু প্রতারক নষ্ট করে দেবে ?

সবশেষে মহামান্য রাষ্ট্রপতির কাছে বিনীত নিবেদন, তিনি যেন দেশের গর্ব বাংলাদেশ বিমান বাহিনীকে এইসব বিতর্কিত কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনেন । আর মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, তিনি যেন শাহীন কলেজের এইসব প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন ।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×