somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটি!

১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছুটি! শব্দটা শুনলেই ভেতরে কেমন একটা মুক্তি মুক্তি ভাব আসে। হোক না সেটা অল্প কিছু মুহুর্তের, অল্প কিছু দিনের। আমাদের পলায়ন প্রিয় মন কি এত কিছু ভাবে?

আমাদের সবার ক্ষেত্রেই ছুটির প্রতি কম বেশি দুর্বলতা রয়েছে।
আর ছুটির প্রতি আমাদের এই দুর্বলতার শুরু সেই ছোট্ট কাল থেকে। ছুটির প্রতি দুর্বলতা বয়সের সাথে সাথে যেটি হয় সেটি হচ্ছে অবস্থানের স্থানান্তর। আরো একটু নিরস ভাবে বললে- সেটা হচ্ছে ‘খাঁচার পরিবর্তন’।
আমার ‘প্রথম মুক্তির’ বা তীব্র ছুটির ইচ্ছার জন্ম হয়ে ছিল আরবি শিক্ষার কালে। ‘মক্তব’ শেষের ছুটি। ‘মেসাবজির’ বেত খাওয়া থেকে ছুটির পাওয়াটাই ছিল সর্বাগ্রে। কান দুটো সব সময় মেসাবজির ‘যাও, আইজ ছুটি’ শুনার প্রতিক্ষায় থাকত। আরেকটা ব্যাপার ছিল, পড়া পারা না পারার ব্যপার। যে আগে ‘সবক’ দিতে পারত তার আগে ছুটি পাওয়ার সম্ভাবনা থাকত আগে। আর যে পারত না তার ছুটি পাওয়া ছিল ‘সবক’ দিতে পারা সাপেক্ষ। অনেক ক্ষেত্রে কোরান শরীফ পড়ুয়ারাদের কায়দা সিফারা পড়ুয়াদের সবক নেয়ার দায়িত্ব পরত।
এর পর যে মুক্তির ইচ্ছা প্রবল ছিল ‘ক্লাস মুক্তি’। বিশেষ কোনো বিষয় বা স্যারের ক্লাস থেকে মুক্তির। এমন দিন ছিল যখন কায়মনে প্রার্থণা করতাম বিশেষ কোন ক্লাস যেন না হয়, ছুটির ঘন্টা যেন পড়ে তার আগে।
সেইসব তো অনেক আগের কথা। আমরা অনেকেই ভুলে যাই, ভুলে গেছি সেই সব পুরনো ছোট খাট আনন্দের অনুভূতি। তাই বলে কি আমাদের ছুটির আকাঙ্ক্ষা কমে?
বয়সের সাথে সাথে ছুটির আকাঙ্ক্ষা যেন তীব্রতর হয়। হয়ত প্রকাশ ভিন্ন। আমাদের কারো কারো মধ্যে প্রকাশ পায় দীর্ঘশ্বাসের ভেতর দিয়ে।
জীবনের চাকা ঘুড়াতে গিয়ে যখন জীবন হাঁপিয়ে উঠে, চারপাশ থেকে ছুটি নেওয়ার জন্য মন ছটফট করে।
সেই ছাত্র জীবন থেকে শুরু করে ছুটির তৃঞ্চা বাড়ে বৈ কমে না।
পড়াশুনার পাঠ চুকিয়ে কর্ম ক্ষেত্রে প্রবেশ করে আমাদের মনকে যেন ছুটির নেশায় পেয়ে বসে। সপ্তাহ শেষে নির্দিষ্ট দিনের ছুটির অপেক্ষায় মন প্রাণ গলা কাটা মুরগীর মত চটপট করে। কখনো কখনো কাজের প্রতি প্রচন্ড বিতৃষ্ণায় মন বিষিয়ে উঠে। তখন লম্বা একটা ছুটির চুরি বুকে আছড় কাটে।
আবার এমনও হয়, যে মায়া আর মহব্বত দিয়ে গড়া ঘর সংসার- কারো কারো পলাতক মন সেই ঘর সংসার থেকে ছুটি পেতে চায়। সাংসারিক চাহিদা, জীবনের চাওয়া পাওয়ার হিসাব মিলাতে গিয়ে অনেকেই হাপিঁয়ে উঠেন। তখন বুকের ভেতর এক স্বার্থপর ছুটির আকাঙ্ক্ষা জন্ম নেয়।
এই ছুটির পিছনেই যেন জীবন। আর একদিন সেই জীবনের কাছ থেকেই ছুটি নিতে প্রস্তুত হতে হয়। বার্ধক্য কিংবা অসুস্থতায়, জীবনের চাকা অনেকটা যখন শীতল হয়ে আসে, মানব মন প্রস্তুত হয় চির দিনের জন্য ছুটি নিতে। কিন্তু সেই পুরাতন বাধা। ছুটি চাইলেই কি ছুটি পাওয়া যায়? কেউ কি তার নিজের ছুটি নিজে দিতে পারে? তাই অপেক্ষা.....
বয়স ভেদে ছুটির আকাঙ্ক্ষার তীব্রতা কম বেশি হতে পারে কিন্তু মনের কোণে তার উপস্থিতি কেউই অস্বীকার করতে পারি না।
আমার মনে হয়, স্বপ্ন, আশা ইত্যাদিরর মত ছুটির আকাঙ্ক্ষাও মানব জীবনকে সচল রাখতে টনিক হিসেবে কাজ করে। স্বল্প কিংবা দীর্ঘমেয়াদী ছুটির আকাঙ্ক্ষা জীবনভরই থেকে যায়। বয়স বাড়ার সাথে সাথে সকল ছুটির আকাঙ্ক্ষা একটি ছুটিতে এসে থেমে যায়। জীবন থেকে ছুটির। কেবল অন্তিম ছুটির ঘন্টাই পারে সকল ছুটির আকাঙ্ক্ষা থেকে ছুটি দিতে........

সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×