আসুন, এই হরিণ শাবকের বেঁচে যাওয়ার আনন্দের মাঝে থাকতে থাকতে আমরা আরেকটু বেশী আনন্দের কথা কল্পনা করি
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবির বালকটির নাম বেলাল।
বাংলাদেশী এই সাহসী বালকটি গতকাল এভাবেই নিজ জীবন বাজী রেখে পানিতে ডুবে যাওয়া এক হরিণ শাবককে বাঁচিয়ে এনে তার পরিবারের নিকট ফিরিয়ে দিয়েছে। ব্রিটেনের Daily Mail পত্রিকায় আজ এই সাহসী বালকের খবরটি ছবিসহ প্রকাশিত হয়েছে। যেই রিপোর্টটি এ পর্যন্ত প্রায় ২৯.০০০ বারের মতো শেয়ার হয়েছে শুধুমাত্র ডেইলি মেইল পত্রিকা থেকেই।
কি? খবরটি শুনে ভালো লাগছে আপনার?? আমারও খুব ভালো লেগেছে। আর ভালো লাগবেই বা না কেন?
প্রতিদিন এতো এতো মৃত্যুর খবরের ভীরে এই হরিণ শাবকের বেঁচে যাওয়ার খবরটি নিঃসন্দেহে আমাদের নিকট একটি ভালো খবর। যে খবরটি স্বাভাবিকতই সবার মনকে আনন্দিত করে তুলতে বাধ্য।
আসুন তাইলে, এই হরিণ শাবকের বেঁচে যাওয়ার আনন্দের মাঝে থাকতে থাকতে আমরা আরেকটু বেশী আনন্দের কথা কল্পনা করি।
"কেউ একজন নিজের জীবন বাজী রেখে একটা হরিণ শাবককে বাঁচাতে পারছে দেখে আজকে আমাদের মনে একটু হলেও খুশি লেগেছে, খারাপ হয়ে থাকা মনটা একটু হলেও ভালো হয়েছে। তাইলে ভাবতে পারেন, এ দেশে প্রতিনিয়ত বিনা বিচারে হত্যা হওয়া মানুষ গুলোকে যদি আমরা সম্মিলিতভাবে জীবন বাজী রেখে বাঁচাতে পারতাম, তাইলে আমাদের সবার মনটা আজ কতোটা ভালো থাকতো!! কতোটা আনন্দে থাকতাম, কতোটা সুখী থাকতাম আজ আমরা!!"যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কখনো সম্ভব নয়।
সেহেতু আসুন কিছুক্ষন একথা ভেবে আমরা নিজেদের কল্পনায় একটুখানি সুখ খুঁজি!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২
মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন