প্রথম আলোয় পরলাম কত বছর পর্যন্ত মানুষকে শিশু ধরা হবে তা নিয়ে নাকি জটিলতা চলছে।১৯৭৪ সালের শিশু আইনে শিশুর বয়স অনূর্ধ্ব ১৬ বছর ছিল।কিন্তু পরে একে ১৮ বছর বয়সে উন্নীত করা হয়।আবার গত ২১ মে আইন মন্ত্রণালয় মতামত দিয়ে (ভেটিং) খসড়া শিশু আইনে শিশুর বয়স অনূর্ধ্ব ১৬ নির্ধারণ করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠায়।আমার মাথায় আসে না যেখানে এডাল্ট বলতে বোঝায় ১৮ বছর বয়স সেখানে কিভাবে তাকে শিশু হিসেবে ধরা হয়। ইদানীং কা
লের কালের পোলাপান যেসব যানে তাদের কিভাবে শিশু বলি?আমার এক ভাইয়ের মেয়েকে কিছুদিন আগে ভর্তি করা হয়েছে।একদি এক পিচ্ছি তাকে বলে।তোমার পেট ফুলে আছে কেন?তোমার কি বেবী হবে?পরেতো সে বহুত কান্নাকাটি করে স্কুল থেকে চলে এসেছে।আরেকদিন সাইবার ক্যাফেতে ফটোকপি করাচ্ছি।এমন সময় ৪,৫ টা স্ক্কুলের ছেলে আসল।বেশীহলে ৬ বা ৭নে পড়বে।পেনড্রাইব দিয়ে বলে ২ জিবি বিশেষ ভিডিও ভরে দিতে।দোকানদার না করে দেয়া তারা আরেক দোকানে গেল।আমিতো পুরাই হতবাক।এরাও কি শিশু?অনেকের কাছেই শুনি তাদের গার্লফ্রেন্ড ৮,৯ নে পরে। তাহলে কেন ১৮ বয়সের একজন তরুনকে শিশু বলা হবে?সরকার যে ভোটে নির্বাচিত হয় সেই ভোট কিন্তু ১৮ বছর বয়সী মানুষ থেকেই শুরু হয় ।তবে কি এখন শিশুরা ভেট দিবে।কবি সুকান্ত তাই বলে গেছেন।তিনি বলেছেন,
‘আঠারো বছর যে কী দুঃসহ
স্পর্ধার নেয় মাথা তুলবার ঝুঁকি
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।’তাই ১৯৭৪ সালের যে আইন করা হয়েছিল তাই আবার বলবত্ করা হোক।বর্তমানে যে যুগ তাতে ১৪ বয়সী মানুষকে পূর্নবয়স্ক বললেও অবাক হব না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


