আজকে জীবনের একটা ভয়ংকর অভিগ্যতার মুখোমুখি হলাম।সময় তখন ১২.২০।বাসা থেকে বের হয়ে ভার্সিটির দিকে যাচ্চিলাম।১৫ নাম্বার বাস স্ট্যান্ডের কাছে আসতেই দেখলাম মানুষজন দৌড়ে এদিকে আসছে।আমি তখনো কিছু বুঝি নি।হটাত্ দেখলাম ১ টা টিয়ার শেল গ্যাস এদিকে আসছে।রিকশাওয়ালা রিকশা ঘুরিয়ে দিল।পুলিশ আসছে ভেবে লাফ দিয়ে নেমে একটা দোকানে ঢুকলাম।টিয়ারশেলটা দোকানের ৪,৫ হাত দুরে থেমে ধোয়া ছড়াতে শুরু করল।আমি দোকানদারকে চিত্কার করে বললাম শাটার নামিয়ে মুখ ধরতে।কিন্তু সে অনেক দেরী করে ফেলল।আমার সাথে এক মহিলাও দুই বাচ্চা নিয়ে ঢুকেছিল।মূহুর্তে চারদিক কাদানে গ্যাসে ভরে গেল।আমি নিশ্বাস নিতে পারছিলাম না,চোখে মনে হচ্ছিল মরিচের গুরা লেগেছে,মুখে মনে হচ্ছিল আগুনের তাপ দেয়া হচ্ছে।কথা বলতে পারছিলাম না।বহু কষ্টে আল্লাহকে ডাকছিলাম।দোকানদারেরো অবস্থা খারাপ।সেও চোখ খুলতে পারছিল না।সবচেয়ে খারাপ লাগছিল মহিলার চিত্কার শুনে।তার ছোট বাচ্চাটা(প্রায় ৩ বছর)নিশ্বাস নিতে পারছিল না।সে বলছিল ভাই আমার বাচ্চাটাকে বাচান ।কিন্তু কিছুই করার ছিল না।দোকানদারকে বলে একটা কোক নিয়ে মুখ ধুয়ে মহিলাকে দিলাম বাচ্চাটার চোখে দিতে। আমি বলে বোঝাতে পারব না কি অবস্থায় পড়েছিলাম।আমি অনিচ্ছায় কাদতে লাগলাম।দোকান থেকে বেড়িয়ে আবার রিক্সা নিয়ে বাসায় ব্যাক করলাম আর ইমন কে বললাম আসতে।আসার সময় দুই মেয়েকে দেখলাম অচেতন অবস্থায়।বাসায় এসে চোখে ঠান্ডা পানি দিলাম অনেকক্ষন।আয়নায় দেখি চোখ টকটকে লাল হয়ে গিয়েছে।পরে টিভিতে দেখলাম স্ট্যামফোর্ডের ছাত্র আহত হওয়ায় পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে।কিন্তু সবচেয়ে খারাপ লেগেছে রিক্সা ভাড়া দিতে পারি নি,মহিলাকে কোন সাহায্য করতে পারি নি তাই নিজের কাছেই অনুতপ্ত।এছারা দোকানদারও কোকের টাকা নেয় নি।এছাড়া ধাক্কাধাক্কিতে ডিমও ভেঙ্গেছে।আসলে বিপদের সময় মানুষ কি করবে বুঝে পায় না।আল্লাহ তায়ালার অশেষ রহমতে বড় বিপদ থেকে বেচে গিয়েছি।
জীবনে ঘটে যাওয়া একটি ভয়াবহ দিন। (পুলিশের টিয়ারশেল গ্যাসের মুখোমুখি)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।