somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোষ্টারকথন

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[পোষ্টারকথন]
কিছুদিন পর ঢাকা শহর পোষ্টারের নগরী হিসেবে পরিচয় পাবে।রাস্তয় বের হলে যেদিকে তাকাই শুধু পোষ্টার আর পোষ্টার।গাড়িতে বাড়িতে ,খাম্বায় ,দড়িতে ,দোকানে,ভাষ্কর্যে,দেয়া লে ,সেতুতে ,গাছে যেদিকে দুই চোখ যায় পোষ্টারে পোষ্টারে সয়লাব।সবচেয়ে মজা লাগে যেখানে পোষ্টার লাগানো নিষেধ লেখা থাকে সেখানেই বেশী পোষ্টার লাগানো হয় ।তো দুইটা ছোট ঘটনা বলিঃ
একবার শংকরে যাব ।প্রচন্ড বৃষ্টি।সাইন্সল্যাব নেমে মিডওয়ে বাসে উঠলাম।অনেক ভিড় ।বাসটা পুরোপুরি বায়োলিফ পোষ্টারে মোড়ানো।যেহেতুমিডওয়ে বাস দেখলেই চেনা যায় ।ভাড়া দেয়ার সময় শুনি বাহন পরিবহন।৩২ নাম্বার নামলাম ।জরিমানা ২৫ টাকা রিক্শা ভাড়া ।
আগে স্কুল থেকে আসার সময় একটা জায়গায় নিয়মিত বাংলা ছবির পোষ্টার টাঙানো হতো।স্কুল ছুটির পর পোলাপান লাইন ধরে পোষ্টার দেখত ।আমরাও হা করে দেখতাম আর হাসাহাসি করতাম।মাঝে মাঝে লজ্জায় হাত দিয়ে চোখও চেপে ধরতাম ।সেটাই বোধহয় প্রথম বাংলা ছবির পোষ্টারের সাথে পরিচিতি।
জিরো পয়েন্টে একবার বাস জ্যামে পরল ।আমিও খুশি মাথা বের করে দূরত্ব পড়তে লাগলাম।হায় হায় একটাপড়ি তো ৫ টা পড়তে পারলাম না পোষ্টারের জ্বালায় ।ফলাফল সাধারন জ্ঞান থেকে বন্চিত কাজী অভন
বাসের জানালায় বিভিন্ন ধরনের পোষ্টার থাকে ।পার্টটাইম চাকুরী,কলিকাতা হারবাল টাইপের পোষ্টার থাকে।৮ পাশ ,এসেসসি পাশ করে চাকরীর সুযোগ আপনি বাসে না উঠলে কোথাও পাবেন না।তাছারা চর্ম,ওউন ,হাপানী থাকলে বাসের পোষ্টারই আপনার সমস্যার সমাধান করে দিবে।একবার তো দেখি সামনের গ্লাসে বড় পোষ্টার ।এক বন্ধু বলে দোস্ত কি লেখা ।আমি বকলমের মত হনহন করে পড়লাম।ফলাফল কয়েকটি অবাক চোখ আমার দিকে তাকাল ।আমার কি দোষ ।আমাকে পড়তে বলছে আমি পড়ছি।
আমাদের রাজনীতিবিদরা যেই পরিমান পোষ্টার লাগায় ওগুলা দিয়ে খাতা বানালে গরীব বাচ্চাদের খাতার অভাব থাকত না ।ঈদ আর নববর্ষের সময়তাদের শুভেচ্ছা নিতে নিতেমুখ ব্যাথা হয়ে যায়।এমন কোন জায়গা নেই যেখানে তারা পোষ্টার লাগায় না।মানুষ যাতে তাদের না ভুলে যায় সেজন্য বোধহয় তাদের এ পয়াস।নির্বাচনের সময় দড়িতে পোষ্টার লাগানো হয় ।কাপ্তাই যাওয়ার সবয় দেখেছিলাম পোলাপান সেগুলোর পলিথিন মাথায় পরে গলায় পোষ্টার বেধে ঘুরছে।রাস্তায় সব নেতাদের পোষ্টার প্রায় মুখস্থ হয়ে গেছে।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দেয়াল দেখলে নতুন কেউ ভাববে এখানে বোধহয় ডেইলি রাজনৈতিক সভা হয় ।
যাত্রাবাড়ী ফ্লাইওভারের পিলারগুলো পোষ্টারে মোড়ানো ।মাঝে মাঝে মনে হয় এটা আবার পোষ্টার দিয়ে তৈরী হল নাতো ।দুইদিন পর পর ঘষে ঘষে উঠায় আবার লাগানো হয়।নির্লজ্জ যাকে বলে আরকি।নেতা হতে পোষ্টার লাগে না মানুষের ভালবাসা থাকলেই হয়।
স্কুল কলেজে থাকতে কোথাও কম্পিউটার মেলা হলেই ছুটে যেতাম ।নতুন কিছু দেখা এক উদ্দেশ্য আরকে উদ্দেশ্য লিফলেট কালেক্ট করা।সেগুলো বান্ডিল জমিয়ে বিছানা র নিচ উচু করতাম ।তখন ঘুম খুব ভাল হত ।আম্মা সব ফেলে দিছে ।তাই এখন আর ভাল ঘুম হয় না ।
আরো অনেক কাহিনী আছে ।পোষ্টার দেখলে আমি এখনো হা করে তাকিয়ে দেখি ।ছোটবেলায় তো বাসায় এন দেখতাম ।এটা আমার সখের পর্যায়ে পরে ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×