somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন তাজুল ইসলামের গল্প (মানবতার জয়ধ্বনি)

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গশ্প শুনবেন?একজন তাজুল ইসলামের গল্প?তাহলে বলি শোনেন।
তাজুল ইসলাম বয়স ৬০বছর।পেশায় একজন কৃষক। তিনি শাহরাস্তি পৌরসভার উপলতা গ্রামের বাসিন্দা। স্ত্রী, ৪ ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার।প্রতিদিনের মতোই ভোরে নামাজ পড়ে ঘর থেকে কাজে বের হন তাজুল ইসলাম। বাড়ির পাশ দিয়ে যাওয়া রেলপথে গিয়ে দেখেন কারা যেন লাইন উপড়ে রেখেছে। এদিকে রেলপথের পশ্চিম দিক থেকে ভেসে আসছে চলন্ত ট্রেনের আওয়াজ।
কী করবেন ভেবে পাচ্ছিলেন না।ট্রেন যতই কাছে আসছে ততই তার গলা শুকিয়ে আসছে।তিনি অসহায়ের মত তাকিয়ে আছেন।আরো কাছাকাছি আসলে তিনি হাত দিয়ে ইশারা করেন।অন্ধকারের মাঝেও চালক মাথা বের করে কিছু একটা বুঝতে পারেন।তিনি গতি কমিয়ে দেন।হটাত্‍ একটা বিকট শব্দে চারদিক কেঁপে উঠল।এরপর শোনা গেল মানুষের গগন বিদায়ী চিত্‍কার।ট্রেনের ইন্জিন সহ কয়েকটি বগি ছিটকে পাশের ক্ষেতে পরেছে।বহু মানুষ আহত হয়েছে।১৫ জন নিহত হয়েছে।আহতদের হাসপাতালে নেয়া হচ্ছে।সরকারের কোটি টাকার সম্পদের ক্ষতি হল।তাজুল ইসলাম প্রচন্ড পরিমানে অনুতপ্ত হলেন।তিনি ভাবলেন তার জন্যই এতবড় দূর্ঘটনা ঘটেছে।তিনি সিদ্ধান্ত নিলেন আজই এই পৃথিবী..................
ঘটনাটা এরকম হতে পারত ।কিন্তু এরকম হয়নি।তাহলে শুনুন আসল ঘটনাঃপ্রতিদিনের মতোই ভোরে নামাজ পড়ে ঘর থেকে কাজে বের হন তাজুল ইসলাম। বাড়ির পাশ দিয়ে যাওয়া রেলপথে গিয়ে দেখেন কারা যেন লাইন উপড়ে রেখেছে। এদিকে রেলপথের পশ্চিম দিক থেকে ভেসে আসছে চলন্ত ট্রেনের আওয়াজ।
কী করবেন ভেবে পাচ্ছিলেন না। হঠাৎই বুদ্ধি এলো মাথায়। দৌঁড়ে বাড়ি গিয়ে স্ত্রীর লাল রঙের পেটিকোট (মহিলাদের পরনের কাপড়) একটি লাঠিতে ঝুলিয়ে বের হয়ে আসেন। রেলপথ ধরে দৌড়ে ছুটে যান পশ্চিম দিকে। কারণ, সেদিক থেকেই ছুটে আসছে যাত্রীবোঝাই ট্রেন।
ঘটনাস্থল থেকে বেশ কিছুদূর এগিয়ে গিয়ে নাড়তে থাকেন লাঠিতে বাঁধা পেটিকোট। লাল নিশান ও নিশানধারীর অভিব্যক্তি দেখে জরুরি ভিত্তিতে ট্রেন থামান চালক। বেঁচে যান চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসের প্রায় ৫ শতাধিক যাত্রী।
একই সাথে অন্তত কয়েক কোটি টাকার ক্ষতি থেকে রক্ষা পায় সরকার ও জনগণ।
কোনো নাটক বা গল্প-কল্পনা নয়, ১৮দলের ডাকা টানা ৪৮ ঘণ্টা অবরোধের (পরবর্তীতে আরও ১২ ঘণ্টা বাড়ানো হয়) ১৫তম ঘণ্টার একটি ঘটনা এটি।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চাঁদপুর-লাকসাম রেলপথের উয়ারুক ও মেহের স্টেশন এলাকায় রেললাইন উপড়ে ফেলে অবরোধকারীরা। এ খবর জানা ছিলো না রেল কর্তৃপক্ষের। আর তাই ঠিকঠাক সময় অনুযায়ী চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় মেঘনা এক্সপ্রেস।
শুধুমাত্র কৃষক তাজুল ইসলামের সর্তকতায় রক্ষা পেল ট্রেনটিতে থাকা প্রায় পাঁচ শতাধিক যাত্রীর জীবন।
এত মানুষের জীবন আর সরকারের এত ক্ষতি বাঁচিয়ে দিলেন, বিনিময়ে কী চান? জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, এ ঘটনার পর স্টেশন মাস্টার আমাকে পঞ্চাশ টাকা দিতে চেয়েছেন। আমি নেইনি। কারও কাছেই কিছু চাই না। সবাই দোয়া করলই আমি খুশি হবো।তাজুল ইসলামরা টাকা পয়সা চান না।তারা মানুষের দোয়া চান।টাকা দিয়ে কৃতজ্ঞতাবোধ কেনা যায় না।আজ তিনি প্রাথমিক বুদ্ধি দিয়ে শতাধিক প্রান বাঁচালেন।তিনি কোন রাষ্ট্রীয় সম্মান পাবেন না।কেউ তার খোজও নেবে না।ক্রন্ধনরত শতাধিক যাত্রীর দোয়া পাবেন।দোয়ার বরকতেই তিনি বেঁচে থাকবেন।তাজুল ইসলাম আপনাকে স্যালুট।আপনারা আছেন বলেই বাংলাদেশের বাংলাদেশটা এত সুন্দর।ঘৃনা জানাই যারা হরতাল ,অবরোধের নামে নৈরাজ্য চালায় ,মানুষ খুন করে ,সরকারি সম্পদ বিনষ্ট করে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×