২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কা ক্রিকেট টিমের বাসে পাকিস্তানের জঙ্গিরা হামলা চালায়। এতে ৬ জন নিহত হয় এবং মাহেলা জয়াবর্ধনে সহ ৭ জন আহত হয়। এরপর icc পাকিস্তানে সব ধরনের ক্রিকেট নিষিদ্ধ করে।
গতকালকে হোটেলে ককটেল মারায় ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ ১৯ দল খেলা বাতিল করে দেয়।আজকে হরতালের কারন দেখিয়ে নিরাপত্তা জনিত কারনে তারা সিরিজ বাতিল করে দেশে চলে গিয়েছে। এটা আমাদের ক্রিকেটের জন্য একটা অশনি সংকেত।
আগামি বছর বাংলাদেশে টি ২০ বিশ্বকাপ।সেইসাথে এশিয়া কাপও।বিশ্বকাপেরভ্যেনু সব ঠিকঠাক। টিকিট বেচাও শেষ।কিন্তু icc ইচ্ছা করলে নিরাপত্তা জনিত কারন দেখিয়ে ভ্যেনু অন্য দেশে নিয়ে যেতে পারে।ভিতর ভিতর ইন্ডিয়া এরকম প্লানও করে ফেলেছে।ইয়াহু ইন্ডিয়া তে দেখলাম তারা নাকি ইডেন গার্ডেনকে প্রস্তুত রেখেছে।///বাংলাদেশ সবকটি ম্যাচ আয়োজন করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ইডেনে করতে পুরোপুরি প্রস্তুত সিএবি৷ এমনকী, টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্ব পুরোপুরি ভারতের হাতে এলেও ম্যাচ পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবে ক্রিকেটের নন্দনকানন৷ সেক্ষেত্রেও বেশ কয়েকটি ম্যাচ আসতে পারে কলকাতায়৷///
চোরও নিজের ভাল বোঝে।কিন্তু জামাত শিবিরের জঙ্গিরা বোঝে না।দেশে সহিংসতা সৃষ্টি করে তারা ক্রিকেট কেও অনিশ্চয়তার মধ্যে রেখেছে।তারা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে একটা কলঙ্ক সৃষ্টি করল।এর সকল দায়ভার তাদেরকেই নিতে হবে
দেশ বিরোধী এসব জঙ্গিদের রুখে দাড়াও বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


