somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বরাস্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি বলেছেন, বাংলাদেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। বর্তমান সরকার পুলিশের সম্মান ফিরিয়ে দিয়েছে। পুলিশের পদোন্নতি ও পদমর্যাদাসহ বিভিন্ন সুযোগসুবিধা দিয়েছে। মাদক প্রতিরোধে পুলিশকে আরও বেশি সক্রিয় হতে হবে। মাদকমুক্ত দেশ গড়তে পুলিশের পাশাপাশি জনগণকেও অংশগ্রহণ করতে হবে। মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ওঠান বৈঠক করতে হবে। সীমান্ত দিয়ে কোনো মাদক দেশে ঢুকতে দেয়া যাবে না। যারা ’৭১ সালে মা-বোনদের ধরে নিয়ে পাক সেনাদের হাতে তুলে দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করতে পাক বাহিনীকে সহযোগিতা করেছেন এবং যারা লুটপাটসহ বাংলাদেশের বিরোধিতা করেছেন সেসব যুদ্ধাপরাধীর দেশে বিচার চলছে। এ বিচার বানচালের জন্য বিএনপি-জামায়াত চক্রান্ত করছে।
স্বরাস্ট্রমন্ত্রী গতকাল সকালে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুমিল্লার পুলিশ সুপার মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এমপি, জাতীয় সংসদের হুইপ মো. মজিবুল হক মজিব এমপি, স্থানীয় এমপি নাছিমুল আলম চৌধুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলী পিপিএম, কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিকদার, আবদুল হাই বাবলু, আবদুল মালেক প্রমুখ।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সম্পর্কে বলেন, র্যাবের কার্যক্রম বন্ধের কোনো প্রশ্নই আসে না। তিনি বলেন, একটি দেশের বিশেষ সংস্থার কার্যক্রম বন্ধের অনুরোধ করার কোনো অধিকার হিউম্যান রাইটস ওয়াচের নেই। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, র্যাব গঠনের পর তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রেখেছে, র্যাবের ভালো কিছু অর্জন রয়েছে।
পরে মন্ত্রী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিকালে জেলার ব্রাহ্মণপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন শেষে সুধী সমাবেশেও বক্তব্য রাখেন[link
|http://www.amardeshonline.com/pages/details/2012/07/08/153390|View this link]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×