somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমন জেন্ডারঃ জন্মই যাদের আজন্ম পাপ

২১ শে মে, ২০১৪ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক ও সাবরিনা সুলতানা চৌধুরী এর সৌজন্যে দেখলাম কমন জেন্ডার চলচ্চিত্রটি, তাও আবার পরিচালক নোমান রবিনের সাথে বসে। যদিও অনেকে চলচ্চিত্রটিকে কমন জেন্ডার টেলিফিল্মের সাথে মিলিয়ে ফেলে, আসলে কমন জেন্ডার চলচ্চিত্র আর কমন জেন্ডার টেলিফিল্ম পুরাই ভিন্ন। এখন চলচ্চিত্রের কাহিনী সম্পর্কে কিছু বলি……

চলচ্চিত্রটি মূলত তৈরি হয়েছে তাদের নিয়ে যারা আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত, যারা না পুরুষ – না নারী, যাদের আমাদের সো কল্ড সমাজে স্বীকৃতি নেই, যারা পরিচিত হয় হিজড়া, শিখন্ডী প্রভৃতি নামে। চলচ্চিত্রটি শুরু হয় একটি আইটেম গান দিয়ে, যখন বাংলাদেশি চলচ্চিত্রে আইটেম গানের সূচনা হয় নি। আর গানটি ছিল একটি বিয়ে অনুষ্ঠানে। সেখানে পরিচয় হয় সুষ্মিতা(হিজড়া) ও সঞ্জয়ের। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এর মাঝে কে বা কারা সঞ্জয়ের মোবাইল ছিনতাই করে। সুষ্মিতা তার দলের সাহায্যে তাদের প্রতিশোধ নেয়। এক্সময় সুষ্মিতার মাঝে পরিবর্তন আসতে শুরু করে। সে ভাবে সে যদি মেয়ে হত, তাহলে সঞ্জয়ের সাথে প্রেম করতে পারত। আবার সঞ্জয়ও সুষ্মিতাকে দেখে স্বপ্নের ভালবাসার নারীর সাথে কল্পনা করে।কিন্তু সে যখন সুষ্মিতা কে তার বাবা-মায়ের সাথে পরিচয় করাতে নিয়ে যায়, তখন তারা সুষ্মিতাকে অবজ্ঞা করে, তার একমাত্র কারণ সে হিজড়া। এ কষ্ট সইতে না পেরে সুষ্মিতা আত্মহত্যা করে।

কিছু উল্লেখযোগ্য বিষয়ঃ

সুস্মিতার মৃত্যুর মধ্য দিয়ে চলচ্চিত্রটি শেষ হতে পারত, কিন্তু হিজড়াদের কষ্টের চিত্র অসম্পূর্ণ থাকত, পরিচালক শেষে দেখান কিভাবে সে তার পরিবার থেকে বিতাড়িত হয়।
চলচ্চিত্রের একটি দৃশ্যে দেখানো হয় হুজুররা হিজড়াদের সাথে গিয়ে তাদের বাড়িতে যাওয়ার দাওয়াত দিচ্ছে, যা আসলেই পজিটিভ মনোভাবের সৃষ্টি করে।
হিজড়ারা কিভাবে জীবণ-যাপন করে, কিভাবে একদল-অন্যদল থেকে আলাদা থাকে তা এই চলচ্চিত্রে দেখানো হয়েছে।
হিজড়াদের আলাদা একটি সংস্কৃতি আছে, তা এই চলচ্চিত্রে দেখানো হয়েছে।
কিভাবে নতুন হিজড়া দলের সাথে সংযুক্ত তা এখানে দেখানো হয়েছে।
সবশেষে বলা যায়, সমাজের এই অবহেলিতরা কতটা কষ্টে জীবন-যাপন করে তা দেখে যে কারোরই চোখে পানি চলে আসতে পারে। কিন্তু পরিচালক সেই সাথে শিক্ষক আর বন্ধুদের সামনে তো আর কাঁদা যায় না……… হাজার হলেও একটা বিষয় আছে না……
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৪ রাত ১১:২৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×