ভালোবাসা শুধু কিছু শব্দ বললেই হয়না।ভালোবাসার জন্য কোন দিন-তারিখও লাগে না।কিছু উপহার উপঢৌকন দিলেই ভালোবাসা হয়ে যায়না।এগুলো তো শুধু লৌকিকতা, কৃত্রিমতা ছাড়া আর কিছুইনা। ........................................................................... দুনিয়ার সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা হলো মা আর সন্তানের ভালোবাসা।তাইতো নিজের কোন খুশির উপলক্ষ তৈরী হলে মাকে স্মরণ হয় সবার আগে। দুঃখ পেলেও মায়ের কথাটাই মনে পড়ে সবার আগে। এমনিভাবে সন্তানের কোন বিপদ হলে মায়ের কাছে স্বয়ংক্রিয়ভাবে খবর পৌঁছে যায় সবার আগে।এ সব একমাত্র ভালবাসার কারণে।মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এতটাই স্বচ্ছ যে, তাতে নেই কোন খাদ, নেই কোন স্বার্থ।এ ভালোবাসার জন্য কোন দিন তারিখের প্রয়োজন হয়না।প্রতিদিন প্রতি মূহুর্ত চলতে থাকে এ নিঃস্বার্থ ভালোবাসা।একটি ছেলে সে যদি পাগলও হয় তারপরও মা তাকে গভীরভাবে ভালোবাসে।এমনিভাবে মা যদি কোন কারণে মানসিক বিকারগ্রস্থও হয়, সন্তানরা তাকে মায়ের চোখেই দেখে, চোখের পানি ফেলে মায়ের সুস্থতার জন্য দোআ করতে থাকে।আমি আমার কথাই বলি, কোন কারণে যদি মন খারাপও থাকে মায়ের চেহারার দিকে তাকালে সব ভুলে যাই।
মায়ের প্রতি ভালোবাসার জন্য কোন দিন তারিখের প্রয়োজন হয়না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।