somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

যুবায়ের খান
দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান),nজামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসা, n৬/২৬, ব্লক-এফ লালমাটিয়া, মুহাম্মাদপুর, ঢাকা-১২০৭nnতাখাসসুস ফিল ফিক্হ ওয়াল ইফতা, nজামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মুহাম্মাদপুর, ঢাকা-১২০৭nnশিক্ষক, nইদারতুল কুরআন ঢাকা, nপশ্চ

দ্বীনের প্রতিটি অঙ্গনে নারীর প্রতিযোগিতামূলক অবদান ..............

১২ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এ উম্মতের মধ্যে এক দিকে যেমন আবদুল্লাহ ইবনে মাসউদ রাঃ এর ন্যায় ফকীহ রয়েছেন , তেমনি আম্মাজান আয়িশা সিদ্দীকা রাঃ এর ন্যায় ফকীহাও রয়েছেন। হযরত যায়েদ বিন সাবিত রাঃ এর ন্যায় যেমন প্রসিদ্ধ হাফিয রয়েছেন , তেমনি আম্মাজান হাফসা বিনতে উমর রাঃ এর ন্যায় প্রসিদ্ধ হাফিযাও রয়েছেন।

হযরত হামযা রাঃ এর ন্যায় সাইয়্যিদুশ শ্তহাদা তথা শহীদদের সরদার পুরুষ যেমন রয়েছেন , ঠিক তদ্রূপ হযরত সুমাইয়া রাঃ এর ন্যায় শ্রেষ্ঠ নারী শহীদাও রয়েছেন ।এমনকি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শাহাদাত বরণকারী ব্যাক্তিত্ব হলেন একজন নারী।এ ক্ষেত্রে মহিলারা পুরুষদের থেকে এগিয়ে গিয়েছেন । ( সুবহানাল্লাহ)

এই উম্মতের মধ্যে যেমন হযরত খালিদ বিন ওয়ালীদ রাঃ এর মতো দিগবিজয়ী বীর যোদ্ধা রয়েছেন , ঠিক তদ্রূপ হযরত যারার রাঃ এর বোন হযরত খাওলা রাঃ এর ন্যায় বীরাঙ্গনা নারীও রয়েছেন ।

ইতিহাসের গ্রন্থ গুলোতে রয়েছে যে, একবার হযরত যারার রাঃ কে কাফিররা গ্রেফতার করে ফেলে । এ সংবাদ শুনে হযরত খালিদ বিন ওয়ালীদ রাঃ চিন্তিত হয়ে পড়লেন, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল অতি নগন্য। শত্রু বাহিনী ছিল বিরাট - বিশাল।

[হযরত খালিদ বিন ওয়ালীদ রাঃ বলেন ,
এমন কঠিন মূহুর্তে নেকাবে ঢাকা এক আরোহীকে আমি দেখলাম । যার হাতে ছিল উন্মুক্ত তরবারি ।সে ছুটে আসলো এবং কাফিরদেরকে তরি-তরকারির মত কাটতে লাগলো। অল্প কিছুক্ষনের মধ্যে শত্রু বাহিনীর ভিড়কে লাশের স্তুপে পরিনত করে দিল । শত্রু বাহিনীর মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে পড়লো যে , তারা হযরত যারার রাঃ কে যে যেদিকে পারলো পালিয়ে গেল । নেকাবে ঢাকা মুজাহিদ যারার রাঃ এর হাতকড়া খুলে তাকে মুক্ত করে দিলেন । যখন তারা ফিরে আসলেন আমি অবাক বিষ্ময়ে নিকাবধারী ঐ মুজাহিদের কাছাকাছি হলাম ।

জিঙ্গাসা করলাম- তুমি কে ? এমন বীরত্ব আর অসীম সাহস আল্লাহ তা'আলা তোমাকে দিয়েছেন ।

উত্তরে এক নারী কন্ঠ ভেসে আসল। বললেন- আমি হচ্ছি (হযরত) যারার রাঃ এর বোন (হযরত) খাওলা রাঃ । আমার ভাইকে কাফিররা বন্দি করেছিল তাই আমার মনে হয়েছে , আজ আমার ভাইয়ের জন্য তার বোনকে বড় প্রয়োজন । যার কারনে , আমি নেকাব পরিধান করলাম এবং তরবারি হাতে ময়দানে ঝাঁপিয়ে পড়লাম ।

মুসলমানদের মধ্যে যেমন হযরত খালিদ বিন ওয়ালীদ রাঃ এর মত দুঃসাহসী বীর যোদ্ধা ছিলেন, আবার তদ্রূপ হযরত খাওলা রাঃ এর মত তরবারির ঝনঝনানি শব্দ তোলা , যুদ্ধের ময়দানে কাফিরদের অন্তরে আতঙ্ক সৃষ্টি করা দুঃসাহসী বীরাঙ্গনা মুজাহিদাও ছিলেন ।

এ উম্মতের মধ্যে একদিকে হযরত হাসান বসরী রহঃ এর ন্যায় আধ্যাত্মিক মহাপুরুষ রয়েছেন , অপর দিকে হযরত রাবেয়া বসরিয়্যা রহঃ এর ন্যায় আধ্যাত্মিক মহীয়সী নারীও রয়েছেন ।

দ্বীনের ব্যাপারে মহিলারা কখনই পিছিয়ে থাকেন নি। তারা হাফেযে কুরআন হয়েছেন, ক্বারীও হয়েছেন, মুহাদ্দিসও হয়েছেন , ফকীহাও হয়েছেন । দ্বীনের প্রচার-প্রসারের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন ।

যদিও উম্মাহর নারীরা সেই গৌরবময় সোনালী অধ্যায় আজ ভুলতে বসেছে , দ্বীনের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করা থেকে মুখ ফিরিয়েই নিয়েছে তাদের মুখ (অতি নগন্য অংশ ছাড়া) ।

ও মুসলিম উম্মাহর নারী সমাজ আছো কি কেউ যে হতে চায় আম্মাজান আয়িশা সিদ্দিকা রাঃ এর মতো , আম্মাজান হাফসা রাঃ এর মত , যে হতে চায় হযরত সুমাইয়া রাঃ এর মতো ? আছো কি কেউ আছো কি , যে হতে চায় হযরত খাওলা রাঃ এর মতো, হযরত রাবেয়া বসরিয়্যা এর মতো ? আছো কি কেউ যে মুহাদ্দিসিনা হবে , ফকীহা হবে ?

আছো কি কেউ.................. ?

- See more at: Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×