বিশ্বের মোট বোমা বিস্ফোরণের ঘটনার ৭৫ শতাংশই হয়ে থাকে ভারত, পাকিস্তান ও ইরাকে !!
২০১৩ সালে ভারতে ২১২টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা আফগানিস্তানের চেয়ে দ্বিগুণ। ২০১৩ সালে আফগানিস্তানে ১০৮টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত বছর বাংলাদেশে ৭৫টি বোমা হামলা হয়েছে। আর সিরিয়ায় হয়েছে ৩৬টি।
২০১২ সালের তুলনায় ২০১৩ সালে ভারতে বোমা হামলার সংখ্যা কমেছে। দেশটিতে ২০১২ সালে ২৪১টি বোমা বিস্ফোরিত হয়। ২০১৩ সালে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ২১২।
২০১২ সালে বোমা বিস্ফোরণে ১১৩ জন নিহত ও ৪১৯ জন আহত হয়। ২০১৩ সালে বোমা বিস্ফোরণে ১৩০ জন নিহত ও ৪৬৬ জন আহত হয়। বোমা হামলায় আফগানিস্তানের চেয়ে ভারতে হতাহতের সংখ্যা বেশি।
(সুত্র- টাইমস অব ইন্ডিয়া ভারতের ন্যাশনাল বোম ডাটা সেন্টারের (এনবিডিসি) বরাত দিয়ে এ খবর প্রকাশিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


