প্রিয়,
বাবা কেমন আছো তুমি ঐ না ফেরার দেশে?তুমি কি দূর থেকে দেখতে পাওনা আজো তোমার সেই ছোট্ট ছেলেটা তোমাকে খুঁজে বেড়ায়। বাবা আমি তোমাকে কোথায় খুজবো বল?
ঐ আকাশের তারায়? নাকি ঐ সমুদ্রে যত দূর দৃষ্টি যায় সেখানে?
আমার অস্তিত্বে কি শুধুই তুমি তোমার চিহ্ন রেখে গেলে ? কেন রেখে যাওনি তোমার একটু স্মৃতি? হয়তো সেই স্মৃতি আমার বেঁচে থাকার অবলম্বন হতো। বাবা তুমি কেমন ছিলে? তোমার আদর কেমন ছিল? বাবা বাবা বলে হয়তো আমার ডাক শুনতে পারনি। কারণ তখন ডাকার মত সময় হয়নি।আজ তোমার ২৩ তম মৃত্যু বার্ষিকীতে আজ আমি তোমার রেখে যাওয়া অবুঝ শিশুটির মত কাঁদছি। বাবা কোন দিন তোমার বুকে মাথা রেখে কাঁদতে পারিনি, বাবা বাবা বলে তোমাকে ডাকতে পারিনি, তোমার স্পর্শ কেমন ছিল তা বুঝতে পারিনি।
বাবা কেন তুমি আমাদের ছেড়ে চলে গেলে? তুমি জানোনা যখন একটা মানুষ চলে যায় তখন তার সাথে হারিয়ে যায় অন্য সব আপন মানুষ থেকে লাল নীল এমন অনেক রঙ। বাবা তুমি কি দেখনি মায়ের আহাজারি? কি ভাবে তাকে একটা সাদা কাপড় উপহার দিয়ে তুমি পারলে সব রঙ কেড়ে নিতে? বাবা তুমি জানো আজো এতটা বছর পর তোমার কথা বলে মা এখনো কাঁদে।
বাবা তোমাকে লিখে আমার সব কথা শেষ করা যাবেনা। শুধু তোমাকে বলে যেতে চাই আমি তোমাকে পাগলের মত ভালোবাসি। জীবনে চলার পথে প্রতিটি বাঁকে তোমাকে মিস করি। বাবা শুধু এই দোয়া করি তুমি ভালো থেকো ঐ না ফেরার দেশে।
ইতি,
তোমার ছেলে
লেখাটা রূপক ।
কেমন লাগলো!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


