সরি বাবা,
গত নয় বছরের মত এই দিনটিতে এইবার আর ঘুম থেকে উঠেই তোমার কাছে আসতে পারলাম না, প্লীজ রাগ করো না।
ফাজিল ম্যামটা আজকে এক্সাম দিয়ে দিছে, আর তুমি তো আম্মু কে চেন...!!! এক্সাম না দি
য়ে আসলে আম্মু খুব বকা দিবে।
এক্সাম শেষ করেই ট্রেন এ উঠবো, তবে প্রমিজ যত রাত ই হক আগে তোমার সাথে, তারপর আম্মুর সাথে দেখা করব।
তুমি আমার জন্য অপেক্ষা কইরো..................।
বাবা, এই জীবন আমার একদমই ভাল লাগে না। তুমি চলে যাবার পর আম্মু-ভাইয়ার ভালবাসা কখনও বুজতেই দেই নি তুমি না থাকার কষ্ট। আম্মু ভাইয়া বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে ভালই ছিলাম, মাঝে মাঝে ভুলেই যেতাম তোমার কথা............।।
আজ আমি সবার কাছ থেকে অনেক দূরে, একদম একা । তুমি না থাকার কষ্ট এখন খুব বেশি বুজতে পারি। অনুভব করতে পারি আম্মুর ভালবাসা, ভাইয়ার তোমার মত স্নেহ করা আর কষ্টের সময় বন্ধুদের সাপোর্ট।
আম্মু-ভাইয়া বন্ধু, ভালবাসা সব ছেরে জীবনটা আজ কেমন যেন এলোমেলো হয়ে গেছে।
বাবা তুমি তো সৃষ্টিকর্তার কাছেই থাক SO, প্লীজ তাঁর কাছে আমার জন্য পার্থনা কইরো যেন আমি খুব তারাতারি সবাই কে কাছে ফিরে পাই এবং আগের থেকেও ভাল থাকতে পারি নইত যেন খুব তারাতারি তোমার কাছে চলে আসতে পারি,
এ ভাবে আমি আর এক মুহূর্ত থাকতে পারতাছি না............।।
অপেক্ষা কর বাবা, আমি আসছি...।
-তোমার ছেলে
রুপক!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


