somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৫ সালের বিজয় দিবস দ্বারপ্রান্তে, আসুন পড়ে দেখি সেই বিজয়ের ঘটনাগুলো নিয়ে একটি কবিতা

১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পিপাসার্ত পাকিস্তানী হানাদাররা ঐ দূরে দেখা যায়
ধেয়ে আসছে এক একেকজন কামুক চাহনি
এক একটি জিপে মাত্র কয়েকজন করে
সাথে বিকট কিছু আর্তচিৎকার আর গোঙানির আওয়াজ
শাড়ি অর্ধ খুলে যাওয়া কিছু নারী, মুখ বাঁধা, হাত বাঁধা
একেকজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে নিজেদের লালসা মেটাতে ।

তাদেরই ঐখানে ছিলেন রহিমা বানু, মাত্র আগেরদিনই লাল শাড়িটা পড়েছিলেন
বিয়ের রাতে স্বামীর মুখখানা পর্যন্ত দেখতে পারেন নাই
লজ্জায় মুখখানা সে কি লাল হয়েছিল, ভাবতেই কেমন লাগে
সেই মেয়েটিকেই কিনা লাল বেনারসি শাড়িতেই উঠিয়ে আনা হয়েছে
আজ তার সম্ভ্রম নিয়ে খেলা হবে, জীবন-মরণ খেলা
স্বামীর সামনে লজ্জা করলে কি হবে, চোখ বাঁধা অবস্থায় লজ্জা থাকবে না
আর থাকলেও তা নিয়ে বেঁচে দেওয়া হবে হাজারো কামুক পুরুষের বাজারে

রহিমা বানুরা সেই কবেই মা হয়েছে, মা ডাক শুনার অপেক্ষা পর্যন্ত করে নাই
জীবন দিয়ে দিয়েছে ট্রেনের নিচে এসে, কাঁটা ছটফটে শরীর, দেখা যায় না
কামুক পাকিস্তানিরা ফিরে ফিরে আসে সেই রহিমা বানুদের স্বাধীন স্বপ্নে
স্বাধীনতার ৪৪ বছর পরও তাই এই রহিমা বানুরা স্বাধীন হয় না
স্বাধীন হয় জালিমরা, অত্যাচারীরা, যারা দেশকে এখনও জিম্মি করে রেখেছে
তাদের সাথে পাকিস্তানিদের পার্থক্য খুব কম পরিমাণেই করা যায়
কারণ পাকিস্তানিরা ইজ্জত নিয়ে খেলেছে আর এরা খেলছে জীবন নিয়ে ।

তবে সেদিনও যেমন দেশকে বাঁচিয়েছিল রক্ত গরম থাকা তরুণরা
আজও তাদের রক্ত গরমই আছে, শুধু তারা সব সুযোগের অপেক্ষায়
আজ লক্ষ লক্ষ পাকিস্তানিদের নাম অন্তর থেকে মুছে ফেলা হবে
লিখে ফেলা হবে মতান্তরের ইতিহাস, অজন্তাদের হার না মানার গল্প
আর লিখে ফেলা হবে জালিমদের ধ্বংস করে ফেলার মূল পরিকল্পনাটুকু
এই দেশ কারও নিজস্ব সম্পত্তি নয়, এ দেশ রহিমা বানুদের
লক্ষ লক্ষ জেগে থাকা তরুণের, এ দেশ আমাদের, আপনাদের, সবার ।

আজ বিজয়ের ক্ষণে জানিয়ে দিতে চাই সমস্বরে
আমি চেয়েছি যা শত আরাধ্য সময় জুড়ে
আমাকে তা-ই দেওয়া হয়েছে, শত বলীদান দিয়ে
আমার দেশটাকে আমি আমার মতই সাজাতে চাই
কে আছো বাঙালী, হও আগুয়ান,
দেশের পথেই লক্ষ-কোটি জান কোরবান ।

সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×