ছন্দ কবিতার সমাহার......... (পর্ব-০১) (অনেক আগের বিষয়বস্তু নিয়ে লেখা)
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পরিশেষ-----------
স্বাধীনতার ৪০ বছর পেরিয়ে
আমরা কি পেয়েছি ?
সততাকে জলাঞ্জলি দিয়ে
ইজ্জতটাকে হারিয়েছি ।
খুব ছোট্ট একটি দেশ এটি
উন্নত হতে সময় না লাগার কথা
কিন্তু আসল সমস্যা তো অন্যখানে
ঔসুধ নেই এ এমনই ব্যাথা ।
দেশটাতে ছড়িয়েছে আজ
অসুখ সব মহামারী
দেশটা আমার মায়ের মতন
কেমনে টা ভুলতে পারি ?
মাকে যদি সালাম জানাই
দেশও টা পাবে
আমাদের দেশের সম্মান আমাদেরই
নইলে সবই হারাবে ।
আমায় যদি প্রশ্ন করো
মরবেও কি এ দেশে ?
আমি খালি মাথা নাড়াবো
একটু খানি মুচকি হেসে ।
রাজনীতি-------------
কয়দিন আগেও যে দেশেতে
বইতো উন্নয়নের জোয়ার
পাঁচটি বছর পরে কেন
হচ্ছে কোয়ালিটি লোয়ার ?
নৌকা-শীষের মাঝে এসে
লাঙল যাচ্ছে পিষে
রাজাকারগুলো বুদ্ধিমান সব
ভালো করে মিশে ।
কয়েকশ কোটি টাকা হাতিয়ে
বিদেশ করছে পাচার
দেশের নাকি তারা রাজপুত্র
এখন খাচ্ছে জেলের আচার ।
কথিত এসব ভণ্ড রাজনীতিক
নিজের আখের গুছিয়ে চলে
জনগণের না নিজের স্বার্থে নিত্য হরতাল
একই মুখে দুরকম কথা বলে ।
এসব করে যাচ্ছে তলিয়ে
দেশের মর্যাদা আর মান
সবার কাছে হাত জোড় করি
দয়া করে এদের ঠেকান ।
দুর্নীতি------------
দুর্নীতি এক মহা অসুখ
ঔশুধে না যায় সারা
যদি আগে থেকে
না যায় এই রোগ ধরা ।
দেশকে করে পক্ষাখাতগ্রস্থ
হতাশায় নিমগ্ন আলো
সুড়ঙ্গের ওপারেও থাকে
জমাট বাঁধা কালো ।
দেশের মেরুদণ্ড ভেঙ্গে যায়
এ এমনই ছারপোকা
দেশের ইজ্জত তলিয়ে যায়
আছে গভীর ষড়যন্ত্র আর ধোঁকা ।
নতুন করে আলো এসে
বদলাবে কি সব ?
দুর্নীতিতে রোগাক্রান্ত
তোমার,আমার জব ।
এসব দেখে কাঁদে যদি
কারো কমল মন
দুর্নীতি থামাতে তাহলে
এখনই সচেষ্ট হোন ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো...
...বাকিটুকু পড়ুনশিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন