ভালোবাসার দুষ্ট-চক্র
২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওই বয়সে কক্সবাজার অনেকদূর। বিয়ের পরে কক্সবাজারে হানিমুন হবে ভেবেই তখন ভীষণ আলোড়িত কিশোরী নীলা। প্রথম প্রেমিকের সাথে হানিমুনে কক্সবাজার যাবার কথাই ছিল নীলার...
দ্বিতীয় প্রেমিকের সাথে স্বপ্ন ছিল দার্জিলিং যাবার। সেও অবশ্য কক্সবাজার নিয়ে যাবার কথা বলেছিল। কিন্তু নীলাই রাজি হয়নি। "কক্সবাজারেই যদি যাবো তাহলে ওকে ছেড়ে আর তোমার কাছে আসলাম ক্যান !" - নীলা ভাবে মনে মনে।
তৃতীয় প্রেমিককে নিয়ে টানা তিনদিন নেপালে কি কি করবে তার প্লান পাকাপাকিও ছিল মেয়েটির। নীলার অবশ্য ইচ্ছে থাইল্যান্ড যাবার... কিন্তু ছেলে জোর দেয় না। একটু বেশি টাকা পয়সার ব্যাপার নাকি ওটা। নীলার মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে।
এবং গল্পের শেষে সুইজারল্যান্ড নিয়ে যাবার মতো টাকাওয়ালা এক মধ্যবয়স্ক লোকের সাথে বিয়ে হয়ে যায় নীলার। নীলা মনে মনে ভাবে- অবশেষে পাইলাম !
গল্পগুলো মূলত এইখানেই শেষ যায়। তবু আমরা আরেকটু গভীরে ঢুকলে দেখতে পাই তরুন বয়েসে নীলার মধ্যবয়স্ক স্বামীও তার প্রেমিকাকে নিয়ে জাফলং যাবার স্বপ্ন দেখত। সেই প্রেমিকার ক্লাস এইটে পড়া মেয়ের গৃহশিক্ষিক এই গল্পের কোন এক প্রেমিক...
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন