
স্নিগ্ধ গোধুলীর মিইয়ে আসা আলোয়
আলোর ফোয়ারা ছুটিয়ে দৃশ্যপটে তুমি
সমুদ্রের খোলা হাওয়ায় বাধন হারা চুলে
আঙ্গুল চালিয়ে লাজুক চোখে চোরা চাহুনি।
কতকাল ধরে চেনা জানা তুমি নতুন পরিচয়ে
বুকের ভেতরে শত সমুদ্রের ঢেউ তুলে
স্বর্গীয় শান্তি আর অনাবিল আনন্দ সুধায়
আমাকে মোহিত করে রেখেছ প্রতি পলে।
ওদিকে দক্ষিনে সুদিনের বাতাস
কোমল পরশে হৃদয়ের সবকটি খাজ
কানায় কানায় পরিপূর্ণ করে
উপচে পড়ছে যেন চোখ, ঠোট বেয়ে।
এমুহুর্তে আমি এক সুখী মানুষ যার
অতীত হারিয়ে গেছে সুখের প্লাবনে
ভবির্ষত সে তো চির ছলনাময়ী
কি হবে তা আনন্দক্ষনে টেনে।
>
০৪.১২.২০১৪ @ ০৩.৪৫ মি.
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


