শেষ কবে মিষ্টি করে হেঁসেছি আপনমনে
দিন তারিখ ভুলে গেলেও ভুলিনি শৈশব কৈশরের
রাত-দিন এক করা দশ্যি সুখানুভূতি।
সময়ের আঁচড় দেহ-মনকে নাড়িয়ে দিয়ে গেলেও
শৈশবের গেরো আজো আটা পড়ে আছে মনের সুপ্ত কুঠুরিতে।
হাসামদিয়া বিলে মাছ ধরা বিকেল, ডিঙ্গি নৌকায় চড়ে দিগন্তরেখা
ছোঁয়ার টগবগে স্বপ্নঘোর, কিছুই ফিকে হয়নি আজো
যেন এই তো সেদিন, বেগুন পাতায় টুনটুনি জুটির খুনসুটি সংসার
স্কুল শেষে কড়াই ডালে গা এলিয়ে ভাতঘুমের সুখসয্যা সবই চোখে লেগে আছে
যেন খানিক বাদে পুনরাবৃত্তির অপেক্ষায়।
তারপর অগুনতি বিকেল কেটেছে চারদেয়ালে বন্দী, রুষ্ট বিধাতার প্রবল রোষে
দলিত মথিত হয়েছি প্রতিনিয়ত, প্রতিবাদ করিনি, ভিখ চাইনি একবারও
কে কাকে পরীক্ষা করছে আজো অজ্ঞাত, পরীক্ষাগারের পিগমি নই ভিন্ন কিছু আমি
একথা জানে জগৎস্বামী, তাইতো গরম উনুনে দোভাজা করতে পরম উৎসাহী তিনি।।
আর আমি আজো তাই আছি যেমনটি ছিলাম আগে
আমার মাঝে ডুব দিলে আজো সহজিয়া সুখানুভূতি জাগে।।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



