কেউ না জানুক তুমি তো জানো
কতটুকু তুমি ছিলে
বেঁধে রেখেছিলে আষ্টেপৃষ্টে
কেন সব কেড়ে নিলে
তুমি দিয়েছিলে পূর্নতা আমায়
কেউ না জানুক তুমি তা জানো
তুমি বিনে শূণ্য আমি
কেউ না মানুক তুমি তো মানো
জীবন নদী চলছে ঠিকই
কেবল থমকে গিয়েছি আমি
কেউ না জানুক তুমি তো জানো
আর জানেন অন্তর্যমী
চলেই যদি যাবে এসেছিলে কেন
শূণ্য জীবনটা ভরাতে
তুমি বিনে আবার শূণ্যই হবো
কেউ না জানুক তুমি তো জানতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


