বন্ধু তোমার জন্য
০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রত্যাশা কি প্রাপ্তিটুকুর
নাকি স্বপ্নটাই বড়
টুকরো টুকরো স্বপ্নগুলো
চল একসাথে করি জড়ো
স্বপ্ন গুলো আজ ছোটখােটা
একদিন বড় হবে
তুমি আমি কেউ থাকবোনা
তবুও স্বপ্নগুলো রবে
স্বপ্নগুলো স্বপ্ন দেখাবে
নতুন স্বাপ্নিককে
এভাবে না হোক নতুন ভাবেই
এগিয়ে যাবে সে
কাজগুলো রয়ে যাবে
অনুপ্রেরণা হয়ে
কিছু কাজ তো কালের স্রোতে
কখনো যাবেনা ক্ষয়ে
সেই কাজটার সন্ধানে আছি
কবে পাবো তার দেখা
তোমায় নিয়েই জয় করবো
করবো না আমি একা
তুমি আর আমি আমরা দুজন
স্বপ্ন বুনেই যাবো
ভাবিনি কখনো আজো ভাবিনা
কি পেয়েছি কি পাবো
বন্ধু আমার স্বপ্ন আমার
আছো সবটুকুই জুড়ে
স্বপ্ন গুলো চার পাশেই আছে
দেখেছে ঘুরে ঘুরে
বন্ধু আমার ও বন্ধু
ডাকছি তোমায় শুনো
তোমার স্বপ্ন আমার স্বপ্ন
একসাথেই বুনো
একদিন সেটা মহিরুহ হবে
নিরাপত্তার ছায়া দেবে
আশ্রয়হীন উপায়হীন কেউ
সেখানেটাতে আশ্রয় নেবে
সেই দিনটার অপেক্ষাতে আছি
কাজ করছি অবিরাম
চলো না বন্ধু ঝাপিয়ে পড়ি
সময়ের অনেক দাম।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।...
...বাকিটুকু পড়ুনগঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন