কখনো কখনো কেন এমন হয়
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কখনো কখনো কেন এমন হয়
সবকিছু লাগে অর্থহীন
অশ্লীল স্বার্থান্ধতা আচ্ছন্ন
যেন আসলে কেউ কারো নয়
পাওনা দেনা হিসেব নিকেশ সার
কতটুকু লাভ ক্ষতি কিছু হল কিনা
সবটুকুই নিজেই পেলামতো
করলাম নাতো কিছু লাভ বিনা
অন্যের অধিকার সে আবার কি
আপনে বাঁচলে বাপের নাম
অন্যের ঘাড় সবাই ভাঙ্গে
নিজের ঘাড়টারই আসলে দাম
বেঁচে থাকো বেঁচে থাকো
হোক সেটা জান্তব যান্ত্রিক
বাঁচলে ভাল করেই বাঁচো
লাভ নেই হয়ে সমাজতান্ত্রিক
বাড়ী বানাও গাড়ী বানাও
টাকা বানাও যত পারো
সব কিছু সোজা পথে কেন
বোকাদেরগুলোও কাড়ো
লাভ নেই কোন হয়ে মানবিক
লাভ নেই কোন নৈতিকতায়
দিন শেষে সবাই দেখবে শুধু
জমা কতটুকু হলো খাতায়
ছেলে পড়বে ইংলিশ মিডিয়ামে
না হয় সোজা বিদেশে
এই দেশে মানুষ থাকে নাকি
নিজেও উড়বে শেষে
ক্ষমতা প্রভাব প্রতিপত্তি
এগুলো এখন যুগের খাঁই
অনেক আছে তাতে কি
আরো অনেক অনেক চাই
বড় বড় পদে যেতে হবে
এমপি মন্ত্রী সভাপতি
না হলে নেহাত যেকোন বাহিনী
সচিব ব্যবসায়ীনেতা বিচারপতি
তাও যদি না হয়
কর্পোরেট কিং, সিবিএ নেতা
সিন্ডিকেট হোতা মন্দ নয় কিছু
আসল ভাঙ্গা মানুষের মাথা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।...
...বাকিটুকু পড়ুনগঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই...
...বাকিটুকু পড়ুনLaptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত...
...বাকিটুকু পড়ুন
ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক...
...বাকিটুকু পড়ুন