somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুপ করো... এটা একান্ত ব্যক্তিগত/পারিবারিক বিষয়....... এভাবে আর কত?

১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনের ভেতরে চাপা কষ্ট মানুষকে তিলেতিলে কীভাবে শেষ করে দেয়। শুধুমাত্র এই পৃথিবীর উপর, পৃথিবীর মানুষরে উপর অভিমান করে এমন করে চলে যাওয়াটা মেনে নেয়া খুব কঠিন।

কিন্তু চুপ থেকে থেকে আমরা এমন অনেক সমস্যা এতো বাড়িয়ে তুলি যে, এক সময় মনে হয়, চুপ না থেকে যদি একটু স্বরটা উচু করতাম, সবাইকে জানাতাম যে, আমার প্রতি অবিচার অন্যায় করা হচ্ছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা তা করি না। ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে মরি, বুক ফাটে তবু মুখ ফোটে না।

আমাদের ভন্ডামীর একটা সীমা থাকা উচিত। ব্যক্তিগত / পারিবারিক বিষয় বলে বলে আমরা কিছু কিছু পশুকে দিনের দিনের পর দিন তাদের পরিবারের মানুষদের উপর শারিরীক ও মানসিক নির্যাতন করার বৈধতা দিই। এমনকি নিজে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্থ হলেও।

আমাদের কবে চেতনা হবে যে, পারিবারিক নির্যাতন কোন ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নয়। এটা একটি সামাজিক ব্যাধি। আর নির্যাতনকারীর এটা মানসিক রোগ।

যদি পৃথিবীর কোন মূল্যবোধ আপনাকে শেখায় যে, আপনি আপনার বউয়ের/ছেেমেেয়র মালিক। আপনি তাদের নিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন। তবে আপনি ভুল শিখেছেন।

সমাজের অনেক নামী-দামী সুপ্রতিষ্ঠিত সুনাগরিক আছেন। যাা বিভিন্ন জায়গায়, সভা সেমিনার, ইত্যাদিতে নারী, শিশু, মানবাধিকার নিয়ে বক্তৃতা দিয়ে থাকেন। তারা বাসায় ফিরে নিজের কাজের লোক, নিজের স্ত্রী, ছেলেমেয়েকে পিটিয়ে রক্তাক্ত করতে দ্বিধা করেন না। এবং এটা একদিন দুইদিন এর ব্যাপার না। এটা চলছে দিনের পর মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ।

আমি আমার মাকে আমার বোনকে দেখবো আমার বাবার হাতে দিনের পর দিন মার খেতে, রক্তাক্ত হতে, নির্যাতিত হতে। আমি নিজে কিছু বলবো না। আর কেউ বলতে আসলে বলবো এটা আমাদের ব্যক্তিগত, পারিবারিক বিষয়। এটা যদি আমাদের সামাজিক মূল্যবোধ হয়। তাহলে এই মূল্যবোধ আমার দরকার নেই।

আমি পৃথিবীর অন্য সব মানুষের সাথে লোক দেখানো ভাল আচরন করলাম আর তাদের চোখে ফেরেসতার মত ভালো মানুষ হয়ে গেলাম আর নিজের পরিবারের, নিজের কাছের মানুষদের সাথে অন্যায়, অন্যায্য আচরন করলাম, তাদের উপর অত্যাচার অবিচার করলাম।

শেষ পর্যন্তাত কিন্তু আমি আমি একটা পিশাচ এবং পশু। এবং এই মানুষরূপী পিশাচদের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে যার যার সাধ্যমতো প্রতিবাদ করা উচিত। না হয় এর পরিণতি খুব খারাপ, খুব ভয়াবহ হবে।

এই মুহুর্তেই হয়তো আপনি নিজে ক্ষতিগ্রস্থ হবেন না। কিন্তু, একদিন আপনি, না হয় আপনার সন্তান যে কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্থ হবে সেটা নিশ্চিত।

আমি এই বিষয়ে কাজ করতে চাই। যদি কেউ আমার সাথে কাজ করতে চান তো আওয়াজ দিন। এখন সময় এেসছেিনিরবতা ভাঙ্গার, এখন সময় এেসছে কাজ করার।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×