somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারকীয় জেলহত্যা দিবস : হত্যাকারীদের প্রতি ঘৃণা!!!

০৩ রা নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম,
১.আজ ৩ রা নভেম্বর। বাংলাদেশের ইতিহাসের একটি করুণ ভয়াবহ আর মর্মান্তিক দিন। ১৯৭৫ সালের এই দিনে রাজধানী ঢাকার কেন্দ্রীয় কারাগারে আমাদের জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী আর এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করা হয়।
১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে এই ৪ নেতার অবদান স্মরণীয়।
বিশেষ করিয়া তাজউদ্দীনের অবদানের কোনো তুলনা নাই। এই নেতার দূরদর্শিতার কারণে আর নেতৃত্বের গুণেই শেখ মুজিবুর রহমানের অবর্তমানেও দেশের স্বাধীনতার সংগ্রাম ব্যাহত হয় নাই। আমরা একটি স্বাধীন দেশ পাইয়াছিলাম।
কিন্তু দুনিয়ার ইতিহাসে যাহা কখনোই ঘটেনাই আর ঘটিবে বলিয়া আশা করি না সেই ঘটনাই আমাদের দেশে সংঘটিত হইয়াছে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর কতিপয় সদস্য কারাগারের ভিতর ঢুকিয়া এই ৪ জন বেসামরিক নেতাকে অত্যন্ত নারকীয় কায়দায় হত্যা করে। এই রকম ঠাণ্ডা মাথায় খুন লাতিন আমেরিকার সেনাবাহিনীকেও হার মানাইয়া দিয়াছে।
পরিতাপের বিষয় হইতেছে এই যে এখনো এই জেল-হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু বিচার হয় নাই। ভবিষ্যতেও যে হইবে---তাহার সম্ভবনা খুউবই কম বলিয়া ধারণা করা যায়।
পরম করুণাময়ের নিকট এই ৪ নেতার বিদেহী আত্মার মাগফিরাত চাহিতেছি।
২. সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ নিয়মিত ডায়ারি লিখিতেন। তাহার সেই ডায়ারি হইতে ১৯৫১ সালের ৩ রা নভেম্বরের অংশখানা ব্লগারগণের সহিত শেয়ার করিতেছি। এইখানে বলিয়া রাখা প্রয়োজন যে ১৯৫১ সালে জননেতা তাজউদ্দীন ২৬ বছরের একজন যুবক।

৩.১১.১৯৫১
'' সকাল সোয়া ৬ টায় ঘুম থেকে উঠেছি।
বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত স্কুলে ছিলাম। আজ স্কুলে যাবার আগে শফির মা খাবার দিয়েছে। প্রধান শিক্ষক আমাকে তার বাড়িতে দুপুরের খাবার খাওয়ালেন।
শেষ বিকেল সেনেটারি ইন্সপেক্টরের কোয়ার্টারে গেলাম। পত্রিকা নিলাম। তার সঙ্গে প্রায় সন্ধ্যা ৭ টা পর্যন্ত রেল লাইনের ধারে হাঁটলাম। তারপর ফিরে এলাম। রেঞ্জারের সঙ্গে মোড়লদের বর্তমান সমস্যায় হাবিব গার্ড আমার সঙ্গে মোড়লদের যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করল।
সে অত্যন্ত চতুরতার সঙ্গে আমার সামনে বিভিন্ন বিষয় তুলে ধরল। সে বোঝাতে চাইল, বিষয়গুলো আমি তো আগে থেকই জানি। অথচ, প্রথমবারের মত আমি তার কাছ থেকেই আজ কথাগুলো শুনেছি। সেনেটারি ইন্সপেক্টর আমাকে আগে থেকেই জানিয়েছিলেন,ক্লাবের বিষয়ে এসআই এন হক এবং রেঞ্জার যে আচরণ দেখিয়েছে তা থেকেই বোঝা যায় তারা খবই নিচুমনের লোক।''
রাত ৯ টায় ঘুমাতে গেলাম।
আবহাওয়া : আগের মতই। (সূত্র :তাজউদ্দীন আহমদের ডায়েরি : তৃতীয় খণ্ড,২০০৮)

৩.উহার ৩৪ বছর পরে ১৯৭৫ সালের ২ রা নভেম্বর রাতে যখন তাজউদ্দীন আহমদ ঘুমাইতে গিয়াছিলেন তখনও কি তিনি জানিতেন যে এই ঘুম তাহার শেষ ঘুম?? ৩ রা নভেম্বর রাতে সেনা বাহিনীর সদস্যগরা যখন এই নেতাকে ঘুম হইতে ডাকিয়া তোলে তখনও কি তিনি বুঝিতে পারিয়াছিলেন যে আর ঘাতকের গুলিতে যে-ঘুম সেই ঘুম আর কখনোই জাগতিক ঘুম হইবে না!!!!!
পরম করুণাময় এই দেশ আর দেশের মানুষকে হেফাজৎ করুন।
সকলে ছহি-ছালামতে থাকিবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১০ বিকাল ৪:০২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×