somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৃত সন্ত্রাসী কে?

১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম,
ক. সারা দুনিয়ায় এখন 'সন্ত্রাসবাদ'শব্দটি নিয়া এতোই কথাবার্তা হইতেছে যে কান পাতিয়া রাখা দায় হইয়া উঠিয়াছে। বিশেষত ৯/১১-এর পর হইতে সন্ত্রাসবাদ শব্দটি সারা দুনিয়াব্যাপী ইসলামের সহিত সমার্থক করিয়া ফেলা হইতেছে। যেন ইসলাম মানেই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক। আর মুসলমানেরা সবাই সন্ত্রাসী!!!
কথা হইতেছে অন্যায়ের প্রতিরোধ করা আর অন্যায়-আক্রমণ করা এক জিনিস নহে।এই কাজটি মুসলমানগণ করেন নাই। বরং বিশ্ব-মানবতার প্রবক্তা মার্কিন-ব্রিটিশ জোটই তাহা করিয়া আসিতেছে।সেই সাথে রহিয়াছে তাহাদের অগণন মিত্র দেশ। যাহারাও নিজেদের অন্যায় কর্মকে ঢাকিয়া রাখিবার জন্য বাঘ আসিয়াছে বাঘ আসিয়াছে--সেই কায়দায় সন্ত্রাসবাদ-সন্ত্রাসবাদ কহিয়া পার পাইবার চেষ্টা করিতেছে।
অনেকেই বুঝিয়া না-বুঝিয়া তাহাদের সহিত গলা মিলেইবার চেষ্টা করিতেছে। আমাদের ব্লগেও কেহ-কেহ বলিয়াছেন :
কেন সাধারণ মানুষকে মারবেন??? কে দিয়েছে আপনাকে অধিকার?????? প্রতিরোধ করতে পারলে আমেরিকার সৈন্যদের করুন। ইসরাইলের সৈন্যদের করুন। ট্রেনে, বাসে, থিয়েটারে, রাস্তায় বোম লাগিয়ে নিরস্ত্র সাধারণ মানুষ মারা কেন?
এইটা তাহারা খুউব ভালো কথা কহিয়াছেন। গৌতম বুদ্ধও এইরকম কথা শুনিলে ধন্য-ধন্য করিতেন।

খ. এইবার আমি একটু কহি। বেশি কহিবো না।
@১৯৪৫-এর ৬ আর ৯ আগস্টে যখন জাপানের পরাজয় তথা আত্মসমর্পণ সময়ের ব্যাপার মাত্র সেই সময় মার্কিন-প্রভুগণ হিরোশিমা -নাগাসাকিতে পারমানবিক বোমা ফেলিয়াছিলেন। সেইখানে নিহতের সংখ্যাটি সকলেই জানেন। তাহার পরেও আপনাদিগকে একটু স্মরণ করাইয়া দিতেছি।
প্রথম চারমাসে হিরোশিমায় ১লক্ষ ৬০ হাজারের মতন আর নাগাসাকিতে প্রায় ৮০ হাজার মানুষের মৃত্যুবরণ করিয়াছিলেন। সেই করুণ কাহিনীও সকলের জানা। এখন প্রশ্ন হইতেছে হিরোশিমা-নাগাসাকিতে নিহত সকল মানুষই যুদ্ধবাজ সৈনিক ছিলেন?
@ইন্দো-চায়না হইতে মার্কিন-প্রভুর লেজ গুটাইয়া পলায়নের কাহিনীও সচেতন কাহারো অজানা নহে।
সেইখানে প্রায় ২০ বছরের যুদ্ধে মৃতের সংখ্যাটা কতো?
উত্তর হইতেছে : এক ভিয়েতনামেই মৃতের সংখ্যা ৩ মিলিয়ন অর্থাৎ ৩০ লক্ষ ভিয়েতনামি আর কম্বোডিয়া ও লাউস--মিলিয়া ২ লক্ষ।
এইখানে লক্ষ করিবেন--- ভিয়েতনামিরা কিন্তু মার্কিন-ভূখন্ডে হামলা করে নাই। বরং মার্কিন-সৈন্যরাই সাত-সাগর পাড়ি দিয়া ভিয়েতনামে যুদ্ধ করিতে আসিয়াছিলো। উচিত শিক্ষা পাইয়া গিয়াছে। তবুও যুদ্ধের খায়েশ মেটে নাই।
@১৯৮২ সালের ১৬ হইতে ১৮ সেপ্টেম্বর--এই ২ দিনেই লেবাননের শাবরা-শাতিলা ফিলিস্তিনি উদ্বাস্তু-শিবিরে হামলা চালাইয়া ৩ হাজার ৫০০জন নিরীহ দেশ-হইতে বিতাড়িত ফিলিস্তিনিগণকে হত্যা করাছিলো ইহুদী রাষ্ট্র ইসরাইলের সৈন্যরা। উদ্বাস্তু-শিবিরে কিন্তু সশস্ত্র-গেরিলারা বসবাস করেন না। এইটা জানা থাকা সত্ত্বেও ইসরাইল এই হামলা চালাইতে দ্বিধা করে নাই।
@ রয়টারের খবর অনুযায়ী আর ভারতের মানবাধিকার বিশ্লেষকগণের মতে ১৯৮৯ সাল হইতে ২০০৮ সালের নভেম্বর পর্যন্ত কাশ্মীরে মৃতের সংখ্যা ৪৭ হাজার।
যাহাদের বেশিরভাগই নিরীহ বেসামরিক মানুষ।
@ গার্ডিয়ার আর জাতিসংঘের মানবাধিকার সংস্থার হিসাব অনুযায়ী আফগানিস্তানে শুধু ২০১০ সালেই ১ হাজার ২ শত ১৭ জন নিরীহ আফগানী মার্কিন-ব্রিটিশ সৈন্যদের ড্রোন সহ অন্যান্য হামলায় নিহত হইয়াছেন। আহতের সংখ্যা ১ হাজার ৯ শত ৯৭ জন।
উহাদের কেহই কিন্তু অস্ত্র হাতে যুদ্ধে নামেন নাই।
@ গাজা-য় ২০০৮ সালের ২৭ ডিসেম্বর হইতে ১৮ জানুয়ারি ২০০৯---এই ২২ দিনের বোমা-হামলায় ফিলিস্তিনিদের পক্ষে মৃতের সংখ্যা ১ হাজার ৪ শত ১৭ জন। অবশ্য ইসরাইলের পক্ষেও নিরীহ বেসামরিক মানুষ নিহত হইয়াছে।
তাহাদের সংখ্যা কতো?
উত্তর হইতেছে ১৩ জন।
# এইবার হে শ্রদ্ধেয় ব্লগারগণ
আপনারাই জবাব দিন প্রকৃত সন্ত্রাসবাদী কাহারা?
যুদ্ধের অনেক কৌশল রহিয়াছে। মার্কিন-ব্রিটিশ-ইসরাইলের সহিত সম্মুখ যুদ্ধে জয়ী হওয়া অসম্ভব একটি বিষয়। এইটা বাস্তব্।আর এই বাস্তবতাকে স্বীকার করিয়াই প্রতিরোধকামীগণ তাহাদের কৌশল পাল্টাইয়া থাকেন। যুদ্ধের কোনো নির্দিষ্ট কৌশল নাই।
অথচ আমরা যখন মার্কিন-ব্রিটিশ-ইসরাইলের বেসামরিক মানুষদের প্রতি দরদ দেখাইয়া থাকি একটিবারের জন্যও ইরাকি নারী-শিশুদের দূর্ভাগ্যের কথা ভাবি না। সকল ইরাকি নিশ্চয় সাদ্দামের হোসেনের মতন যুদ্ধবাজ নহে। তাহাদের সকলেই অস্ত্র হাতে নিয়া মার্কিন-ব্রিটিশ সৈন্যদের তাড়া করেন নাই।
হে শ্রদ্ধেয় ব্লগারগণ আসুন আমরা সকলেই চিন্তা করিতে শিখি।যে যেভাবে পারি এই যুদ্ধবাজ মার্কিন-ব্রিটিশ শক্তিকে প্রতিহত করি।উহাদের হাত হইতে শুধু ইরাক বা আফগানিস্তান নহে আমাদের প্রিয় বাংলাদেশও নিরাপদ নহে।
পরম করুণাময় আমাদিগকে সহজ সরল শান্তির পথে অগ্রসর হইবার তাওফিক দিন।
সকলে ছহি-ছালামতে থাকিবেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×